শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি গাজীপুর জেলা আ.লীগের কমিটি নিয়ে শ্রীপুরে নয়া গুঞ্জণ

গাজীপুর জেলা আ.লীগের কমিটি নিয়ে শ্রীপুরে নয়া গুঞ্জণ

সদরুল আইনঃ আগামি ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানী সংলগ্ন গুরুত্বপূর্ণ শিল্প জেলা গাজীপুর জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ। এই সম্মেলণকে সফল করতে গত ২১ শে এপ্রিল জেলা আ.লীগের বর্তমান সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ'র সঞ্চালণায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় জেলা পরিষদ অডিটরিয়ামে। এই বর্ধিত সভায় ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,ইকবাল হোসেন অপু,বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি,মেহের আফরোজ চুমকি এমপি সহ অনেক কেন্দ্রিয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলণ অনুষ্ঠিত হওয়ার আগেই জেলার সাধারন সম্পাদক ও সভাপতি পদে পরিবর্তন আসছে একজন বিশেষ প্রার্থির অনুসারিদের পক্ষ থেকে ব্যাপক অনানুষ্ঠানিক গুঞ্জণ ছড়িয়ে দেওয়া হয়।এতে বিভ্রান্তি তৈরি হলেও বেশিরভাগ মানুষ তার লাগামহীন কথা, উগ্র আহামরি আত্মপ্রচারকে পাত্তা দেয়নি। গত কয়েকদিন হলো সেই নেতার বিশেষ অনুসারিরা বিভিন্ন জনপদে,মাঠে ময়দানে বলছেন, ১৯ মে'র সম্মেলণে বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদকের দুটি শীর্ষ পদেই পরিবর্তন আসছে। তারা অনেকটাই আত্মবিশ্বাসের সাথে বলছেন, আসন্ন সম্মেলণে সভাপতি হচ্ছেন, বঙ্গতাজ তনয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং সাধারন সম্পাদক হচ্ছেন গাজীপুর-৩ আসনের প্রয়াত এমপি সাবেক মন্ত্রী এ্যাড রহমত আলীর পুত্র এ্যাড জামিল হাসান দুর্জয়। এছাড়া গাজীপুর-৩ আসন জুড়ে গুঞ্জণ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আসন্ন কমিটিতে সোহেল তাজ- দুর্জয় কমিটির ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। তারা বলছেন ১৯ মে যে কমিটি গঠিত হতে যাচ্ছে সেই কমিটিতে বর্তমান সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপিকে ১ নং সহসভাপতির পদ প্রদান করা হচ্ছে এবং দ্বাদ্বশ সংসদ নির্বাচনে তাকে গাজীপুর-৩ আসন থেকে আ.লীগের পূণঃমনোনয়ন প্রাপ্তির নিশ্চয়তা সম্বলিত গ্রীন সিগন্যালও দেওয়া হবে। এছাড়া তারা বলছেন, জেলা কমিটির তৃতীয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদকের পদটিতে বর্তমান নেতৃত্ব অপরিবর্তিত থাকছে।তবে জেলা কমিটির অন্যান্য পদে আংশিক বা পূর্ণ পরিবর্তন আসতে পারে। গাজীপুর জেলা কমিটি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রপাগন্ডা গাজীপুর-৩ আসনে ছড়ানো হলেও জেলার অপর উপজেলাগুলোতে এর কোন ভিত্তি নেই।আলোচনায়ও নেই এসব নেতাদের নামসমুহ। গাজীপুর-৩ আসন এলাকায় এসব গুঞ্জণ ছড়িয়ে দেওয়ার পিছনে কোন মহলের রাজনৈতিক দুরাভিসন্ধি থাকতে পারে বলে মনে করছেন জেলার শীর্ষ নেতারা। তারা বলেছেন, গাজীপুর জেলা আ.লীগের বর্তমান কমিটি অপরিবর্তিত থাকা বাঞ্চনীয়।কারন তাদের সফলতার ঝুলি সমৃদ্ধ। তবে আসন্ন সম্মেলণের মাধ্যমে বর্তমান কমিটি অপরিবর্তিত থাকবে না শীর্ষ পদে পরিবর্তন আসবে তা নির্ভর করছে দলিয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ও মানসিকতার উপর। তিনি যাকে যেখানে যোগ্য মনে করবেন তার দিক নির্দেশণায় সেভাবেই কমিটি গঠন করা হবে।এ ব্যাপারে যে বা যারা অগ্রীম পদ প্রাপ্তির গল্প ছড়াচ্ছেন এটা তাদের রাজনৈতিক চতুরতা ও স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়।

খুঁজুন