সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র, বিএনপির ভাইসচেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান আর নেই।
আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।
সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বুধবার এম এ মান্নানের শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন তিনি।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এম এ মান্নান।
পরবর্তীকালে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুরের প্রথম সিটি মেয়র নির্বাচিত হন অধ্যাপক মান্নান।
গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এম,এ মান্নান'র জীবনাবসান
গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এম,এ মান্নান'র জীবনাবসান
সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র, বিএনপির ভাইসচেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান আর নেই।আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।এর আগে বুধবার এম এ মান্নানের শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন তিনি।১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে
বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এম এ মান্নান। পরবর্তীকালে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুরের প্রথম সিটি মেয়র নির্বাচিত হন অধ্যাপক মান্নান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত