শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি গাজীপুরে জেলার পদ দখল করে পট পরিবর্তনের মিশণে একটি গোষ্ঠি

গাজীপুরে জেলার পদ দখল করে পট পরিবর্তনের মিশণে একটি গোষ্ঠি

সদরুল আইনঃ

                 গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণ ১৯ শে মে।এই সম্মেলণে শীর্ষ দুটি পদে পরিবর্তন এনে সমগ্র জেলা, বিশেষ করে গাজীপুর-৩ আসনে রাজনৈতিক পট-পরিবর্তনের টার্গেট নিয়ে বিশেষ মিশনে একটি গোষ্ঠি।

বিভিন্ন সংস্থা ও আ.লীগের বিভিন্ন পর্যায়ের জরিপ টিমের রিপোর্টে বর্তমান নেতৃত্বকেই এই জেলার মানুষ সফল সঠিক এবং তাদেরকে যোগ্য মনে করলেও একটি বিশেষ গোষ্ঠি জেলার সফল রাজনীতির চলমান প্রেক্ষাপট পরিবর্তন করে নিজেদের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেছে।

জেলার বর্তমান নেতৃত্বে পরিবর্তন আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত কাউন্সিলর ডেলিগেট ও বিশেষ করে দলিয় প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রিয় নেতাদের হাতে থাকলেও একটি গোষ্ঠি তাদের নেতার পদ প্রাপ্তির বিষয়ে অতি আশাবাদী।

দল ও দলিয় প্রধান কাউকে যোগ্য মনে করলে পদায়ণ করতেই পারেন।কিন্তু তাদের অতিমাত্রায় হম্বিতম্বি, নিশ্চয়তা প্রদান, আহামরি অহমিকা প্রকাশ এই জেলার শান্ত রাজনীতিতে অশুভ শক্তির ক্ষমতায়নের কালবৈশাখীর তান্ডবের অগ্রীম অশণী সংকেত মনে করছেন বেশিরভাগ মানুষ।

তবে বিভিন্ন জরিপ প্রতিবেদনের সূত্র থেকে জানা গেছে গাজীপুর জেলার বেশিরভাগ মানুষ বর্তমান কমিটিকে সফল মনে করছেন।তাদের অর্জন নিকট অতীতের যে কোন সময়ের থেকে স্বার্থক বলে মন্তব্য করছেন।৯৫% শতাংশ মানুষ বর্তমান কমিটি বহাল রাখার পক্ষে মত দিয়েছেন।

তারপরও কিসের ভিত্তিতে, কোন যোগ্যতায়, কার কাছ থেকে প্রাপ্ত ইঙ্গিতে একটি গোষ্ঠি নিজেদের পদ প্রাপ্তির ব্যাপারে অগ্রিম নিশ্চয়তা দিয়ে বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন বক্তব্যে অহমিকা প্রকাশ করছেন তা খতিয়ে দেখা প্রয়োজন।

জনসমর্থনের বিচারে,বিভিন্ন সফল কর্মকান্ডের মূল্যায়ণের ভিত্তিতে, কোন নেতার অতীত কর্মকান্ড বিশ্লেষণ করে যদি রাজনৈতিক যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ণ করে পদায়ণ করা হয় তবে জেলা আ.লীগের বর্তমান কমিটি যে সফল তা একবাক্যে স্বীকার করতেই হবে।

একটি সফল কমিটিকে সরিয়ে দিয়ে জনবিচ্ছিন্ন বা অধিকাংশ জনতার চোখে বিতর্কিত কোন ব্যক্তিকে পদায়ণ করলে তার কুফল বিভক্তিকরণের যে প্রভাব পড়বে তাতে এই জেলার রাজনীতিতে প্রতিহিংসা ও ব্যক্তি ও বিভক্তিকরণের রাজনীতির জন্ম নেবে।খন্ডিত হবে তৃণমূলের রাজনীতি।প্রতিহিংসা, বিভক্তিকরণের গ্যাড়াকলে পড়ে দলটির আধিপত্তে মারাত্মক ধ্বস নামবে আগামি দিনে।

গাজীপুরের আ.লীগ রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা ও সাধারন জনগন মনে করছেন সব দিক বিবেচনায় জেলার বর্তমান সফল নেতৃত্বে পরিবর্তন অনাবশ্যক।

যদি তা করাই হয় তবে এই জেলায় আবার প্রতিহিংসার রাজনীতির জন্ম নেবে।বিভক্তিকরণের যুবকাষ্ঠে বলী হবে মাঠ দখল করে থাকা গাজীপুর আ.লীগ।

খুঁজুন