শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি গাড়িতে বাসের ধাক্কায় জিএম কাদের আহত

গাড়িতে বাসের ধাক্কায় জিএম কাদের আহত

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপিকে বহনকারী সরকারি গাড়িতে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিয়েছে। এতে জি এম কাদের সামান্য আহত হয়েছেন।

শনিবার রাজধানীর বনানী কার্যালয় থেকে উত্তরার বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকার লা-মেরেডিয়ান হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতের খাবার ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করে বিশ্রামে আছেন। তিনি শরীরে কিছুটা ব্যথা অনুভব করছেন। শরীরে ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি তার। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, পুলিশ বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আটককৃত বাসটি বর্তমানে খিলক্ষেত থানায় রয়েছে। জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান জানান, মামলার প্রস্তুতি চলছে।

খুঁজুন