নিজস্ব প্রতিবেদক :
আজ ১৪ অক্টোবর শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটিতে নব সংযুক্ত কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে লাল ফিতা কেটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত উচ্চারনে মধ্য দিয়ে কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির কলেজ শাখায় একাদশ শ্রেনীতে নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও কলেজ ড্রেস বিতরণ করা হয়। পরে উপস্থিত একাদশ শ্রেনীতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীন বরণও করা হয়।
ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের কলেজ শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী মামুনুর রশীদ এর সভাপতিত্বে উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার স্বনামধন্য প্রথিতযশা শিক্ষানুরাগী গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক এর প্রতিষ্ঠাতা ড. আব্দুল মান্নান সরকার।
এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গজারিয়া উপজেলার প্রবাদ পুরুষ মেজর মোঃ জসীম এর সুযোগ্য সন্তান মোঃ আসিফ জসীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. সাহিদ মোহাম্মদ লিটন,গজারিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি মোশারফ হোসেন মিন্টু, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি লোকমান সরকার, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী নেতা সিরাজুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জি. মহিদুল হক মিশন।
এসময় প্রধান অতিথি ড. আব্দুল মান্নান সরকার তার বক্তব্যে প্রতিষ্ঠানটির নতুন সংযুক্ত কলেজ শাখায় নব নিযুক্ত শিক্ষক ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য সার্বিক সহযোগিতায় প্রতিশ্রুতি প্রদান করেন। সেই সাথে তিনি প্রতিষ্ঠানটির গুণগতমান উন্নয়নে দিক নির্দেশনামূলক ও প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর গঠনমূলক নানামূখী বক্তব্য আলোকপাত করেন।
গজারিয়ায় ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ে কলেজ শাখার উদ্বোধন
গজারিয়ায় ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ে কলেজ শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :আজ ১৪ অক্টোবর শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটিতে নব সংযুক্ত কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে লাল ফিতা কেটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত উচ্চারনে মধ্য দিয়ে কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়।এসময় প্রতিষ্ঠানটির কলেজ শাখায় একাদশ শ্রেনীতে নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও কলেজ ড্রেস বিতরণ করা হয়। পরে উপস্থিত একাদশ শ্রেনীতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীন বরণও করা হয়।ভবেরচর উচ্চ বালিকা
বিদ্যালয় এন্ড কলেজের কলেজ শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী মামুনুর রশীদ এর সভাপতিত্বে উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার স্বনামধন্য প্রথিতযশা শিক্ষানুরাগী গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক এর প্রতিষ্ঠাতা ড. আব্দুল মান্নান সরকার।এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গজারিয়া উপজেলার প্রবাদ পুরুষ মেজর মোঃ জসীম এর সুযোগ্য সন্তান মোঃ আসিফ জসীম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. সাহিদ মোহাম্মদ লিটন,গজারিয়া
উপজেলা কৃষকলীগ সভাপতি মোশারফ হোসেন মিন্টু, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি লোকমান সরকার, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী নেতা সিরাজুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জি. মহিদুল হক মিশন।এসময় প্রধান অতিথি ড. আব্দুল মান্নান সরকার তার বক্তব্যে প্রতিষ্ঠানটির নতুন সংযুক্ত কলেজ শাখায় নব নিযুক্ত শিক্ষক ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য সার্বিক সহযোগিতায় প্রতিশ্রুতি প্রদান করেন। সেই সাথে তিনি প্রতিষ্ঠানটির গুণগতমান উন্নয়নে দিক নির্দেশনামূলক ও প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর গঠনমূলক নানামূখী বক্তব্য আলোকপাত করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত