শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন

ধানের শীষ প্রতীক নিয়ে টানাটানির কঠোর সমালোচনা ও শেখ হাসিনা একজন মনস্টার মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন।

 গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না। যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না। গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। এতে নব্বইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষই গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। দুর্ভাগ্য হচ্ছে: সেই লড়াইয়ে মানুষ বারবার হোঁচট খেয়েছে। যতবার হোঁচট খেয়েছে ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছে।

বিএনপি মহাসচিব বলেন, কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন। গণতন্ত্রের জন্য বিএনপি সমগ্র সময় ধরে লড়াই করেছে।

হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে একটু সম্মান দেয়া হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মনস্টার হাসিনা ১৫ বছরে দেশের সব কিছুকে তছনছ করে দিয়েছে। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, আমাদের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা: সব জায়গায় সে তছনছ করে দিয়েছে। তাতে শুধু হাসিনা বললে হবে না। এতে তাকে সম্মান দেয়া হয়। তাবে মনস্টার হাসিনা বলতে হবে।

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে; দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? কারণ ধানের শীষ অপ্রতিরোধ্য। সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে। ধানের শীষকে আটকে দেয়ার চেষ্টা চলছে। ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে।

খুঁজুন