শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
লাইফস্টাইল গরমেও ভালো থাকবে ত্বক

গরমেও ভালো থাকবে ত্বক

আসছে গ্রীষ্ম। তাপমাত্রা বাড়ছে প্রতিদিনই। এই গরমে ত্বক খুব সহজেই হয়ে পড়ে নির্জীব। জেনে নিন এ সময় ত্বক প্রাণবন্ত রাখতে কী করবেন আর কী করবেন না।

  • অতিরিক্ত মেকআপ ব্যবহার করবেন না গরমের এই সময়টাতে। দিনজুড়ে ফুরফুরে থাকতে একদম কম মেকআপ বা নো মেকআপ লুক বেছে নিন।
  • ফেসিয়াল মিস্ট ব্যবহার করুন ত্বক সজীব রাখতে। ত্বক হাইড্রেট রাখবে এটি। গোলাপজলের সঙ্গে পানি মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেসিয়াল মিস্ট।
  • প্রতিদিন পর্যাপ্ত পানি খাবেন। ৮ থেকে ১০ গ্লাস পানি আপনার ত্বক রাখবে ফ্রেশ।
  • বাইরে গেলে কাজের ফাঁকে বারবার ত্বকে পানি দেওয়ার অভ্যাস করুন।
  • অ্যালোভেরা, শসা ও টক দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে এক থেকে দুইবার।

খুঁজুন