বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন তাদের আইনজীবী।
নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেফতার বিএনপির এই দুই নেতার জামিনের জন্য গত ১৪ ডিসেম্বর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। পরদিন, ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে, ১২ ডিসেম্বরেও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন ফখরুল ও আব্বাসের জামিনের আবেদন খারিজ করে দেন। গত ৯ ডিসেম্বর দুপুরে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় এ দুই নেতাকে গ্রেফতার দেখায় ডিবি।
হাইকোর্ট ফখরুল-আব্বাসের জামিন আবেদন
হাইকোর্ট ফখরুল-আব্বাসের জামিন আবেদন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন তাদের আইনজীবী।নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেফতার বিএনপির এই দুই নেতার জামিনের জন্য
গত ১৪ ডিসেম্বর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। পরদিন, ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে, ১২ ডিসেম্বরেও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
মো. শফিউদ্দিন ফখরুল ও আব্বাসের জামিনের আবেদন খারিজ করে দেন। গত ৯ ডিসেম্বর দুপুরে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় এ দুই নেতাকে গ্রেফতার দেখায় ডিবি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত