পবিত্র হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। মক্কা ও মদিনায় দুই পবিত্র মসজিদে জারি করা করোনার বিধিনিষেধের বেশিরভাগই ইতোমধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। খবর আল-আরাবিয়ার।
তবে মহানবী (স.) রওজা মোবারক জিয়ারত করতে হলে আলাদাভাবে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় নতুন এ নির্দেশনা জারি করে।
এতে আরও বলা হয়, এখন থেকে সৌদিতে যাওয়া-আসার সময় ৬০ হাজার রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
জিনিসপত্র বহনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ভাউচার নিতে হবে। এর কোনো ব্যত্যয় হলে যাত্রীকে সৌদি স্থানীয় আইনের আওতায় বিচারের সম্মুখীন হতে হবে।
হজ ও ওমরাহ যাত্রীরা শুধু নিজের ব্যবহারের জিনিসপত্র, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সীমিত পরিমাণে ওষুধ নিতে পারবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে টুপি, জর্দা, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ও অন্যান্য জিনিস বহন দণ্ডনীয় অপরাধ।
সামাজিক দূরত্বের বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে মুসল্লিদের মাস্ক এখনও বাধ্যতামূলক করা হয়েছে।
হজ-ওমরাহর জন্য নতুন নির্দেশনা জারি
হজ-ওমরাহর জন্য নতুন নির্দেশনা জারি
পবিত্র হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। মক্কা ও মদিনায় দুই পবিত্র মসজিদে জারি করা করোনার বিধিনিষেধের বেশিরভাগই ইতোমধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। খবর আল-আরাবিয়ার।তবে মহানবী (স.) রওজা মোবারক জিয়ারত করতে হলে আলাদাভাবে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।বৃহস্পতিবার (১০ মার্চ) দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়
নতুন এ নির্দেশনা জারি করে।এতে আরও বলা হয়, এখন থেকে সৌদিতে যাওয়া-আসার সময় ৬০ হাজার রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।জিনিসপত্র বহনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ভাউচার নিতে হবে। এর কোনো ব্যত্যয় হলে যাত্রীকে সৌদি স্থানীয় আইনের আওতায় বিচারের
সম্মুখীন হতে হবে।হজ ও ওমরাহ যাত্রীরা শুধু নিজের ব্যবহারের জিনিসপত্র, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সীমিত পরিমাণে ওষুধ নিতে পারবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে টুপি, জর্দা, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ও অন্যান্য জিনিস বহন দণ্ডনীয় অপরাধ।সামাজিক দূরত্বের বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে মুসল্লিদের মাস্ক এখনও বাধ্যতামূলক করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত