২০২৪ সালে হজের রেজিস্ট্রেশন শুরু
করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নুসুক হজ
অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন থেকে সারা বিশ্ব থেকে আগ্রহীরা নিজের এবং পরিবারের
জন্য ২০২৪ সালের হজ রেজিস্ট্রেশন করতে পারবেন।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানা যায়, নুসুক হজ অ্যাপ্লিকেশন হজ করতে আগ্রহীদের
জন্য একটি ওয়ান-স্টপ সেবা প্রদানকারী প্ল্যাটফরম, যা সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয়
পরিচালনা করে। এখানে হজ করতে আগ্রহীদের জন্য স্বীকৃত সব সেবা প্রদানকারী সংস্থার
বিভিন্ন প্যাকেজ সহজে খুঁজে পাওয়া যাবে।
হজযাত্রীরা ইমেইল
দিয়ে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করার পর ওয়েবসাইটের মাধ্যমে তাদের নাম
নিবন্ধন করতে পারবেন। প্রদত্ত তালিকা থেকে নিজ দেশ নির্বাচন করে নিতে পারবেন।
যেখানে ২০২৪ সালের হজের জন্য অনুমোদিত সব দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া hajj.nusuk.sa
এই ওয়েবসাইট থেকে হজের যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেও জানায় এ প্রতিবেদনে।
হজের রেজিস্ট্রেশন শুরু
হজের রেজিস্ট্রেশন শুরু
২০২৪ সালে হজের রেজিস্ট্রেশন শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন থেকে সারা বিশ্ব থেকে আগ্রহীরা নিজের এবং পরিবারের জন্য ২০২৪ সালের হজ রেজিস্ট্রেশন করতে পারবেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানা যায়, নুসুক হজ অ্যাপ্লিকেশন হজ
করতে আগ্রহীদের জন্য একটি ওয়ান-স্টপ সেবা প্রদানকারী প্ল্যাটফরম, যা সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় পরিচালনা করে। এখানে হজ করতে আগ্রহীদের জন্য স্বীকৃত সব সেবা প্রদানকারী সংস্থার বিভিন্ন প্যাকেজ সহজে খুঁজে পাওয়া যাবে।হজযাত্রীরা ইমেইল দিয়ে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করার পর ওয়েবসাইটের
মাধ্যমে তাদের নাম নিবন্ধন করতে পারবেন। প্রদত্ত তালিকা থেকে নিজ দেশ নির্বাচন করে নিতে পারবেন। যেখানে ২০২৪ সালের হজের জন্য অনুমোদিত সব দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া hajj.nusuk.sa এই ওয়েবসাইট থেকে হজের যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেও জানায় এ প্রতিবেদনে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত