শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
লাইফস্টাইল হ‍্যালো আড়ং! আপনাকেই বলছি!

হ‍্যালো আড়ং! আপনাকেই বলছি!

সোস্যাল মিডিয়ায় দেখলাম ব‍্যারিস্টার রুমিন ফারহানা এমপি আড়ং থেকে জিনিস কিনে ব‍্যাগ ছাড়াই হাতে নিয়ে ফিরেছেন। কারন, আড়ং ব‍্যাগের  জন‍্য একস্ট্রা টাকা দাবী করছে। জিনিস কিনলে ব‍্যাগ দেবে এটাই তো স্বাভাবিক! কিন্তু না, যুগ বদল‍েছে, নিয়মও বদলেছে। আসলে কেউ কোনকিছু ফ্রি দেয় না, ব‍্যাগের দামও প্রোডাক্টের সাথে যুক্ত থাকে। নাহলে আমি রসগোল্লা, দই, মিস্টি বা ইফতার কিংবা জিলাপি কিনলে হাতে করে নিয়ে আসবো! 

একসময় পশ্চিমা বা অনেক এশীয় দেশে যে কোন জিনিষ কিনলে সুদৃশ‍্য ও টেকসই একটা প্লাস্টিকের ব্যাগ ‘ফ্রি’ দিতো যেমন এখনো এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপে ছোট থেকে ঢাউস সাইজের প্লাস্টিকের ব‍্যাগ দেয়। এমিরেটস এদিক দিয়ে এগিয়ে। আমার বাসায় এমন ব‍্যাগ ভর্তি। তবে বিগত এক দশক ধরে গৃহস্থালি বা গার্বেজ ব‍্যাগ ছাড়া প্লাস্টিক ব‍্যাগ ব‍্যহবার অনেক দেশ জিরোতে নামিয়ে এনেছে। তাদের রিসাইকেল করার সিস্টেমও অত‍্যাধুনিক। এখন অধিকাংশ পশ্চিমা দেশে কাপড়চোপড় কিনলে একটা পাতলা কাগজের ব‍্যাগ দেয়। সুপারশপ বা গ্রোসারীশপে পাতলা পলিথিনের ব‍্যাগ রোল করা থাকে বিভিন্ন কর্নারে। ভারী কিছু নিতে হলে ২/৩ ইউরো বা ডলার দিয়ে আলাদা ব্যাগ কিনতে হয়।

আড়ং যেটা করছে সেটা হলো পশ্চিমা বা অনেক দেশের নিয়ম আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে কোন ফিল্ড টেস্ট  বা পরীক্ষা ছাড়াই যেটার সাথে আমরা মোটেই অভ‍্যস্ত না। ফলাফল, আড়ং ট্রলের শিকার হচ্ছে এবং হবে। এটাতে অভ্যস্ত হতে আমাদের অনেক সময় লাগবে। 

ভাই আড়ং; প্রিন্টিং জগত, একটা কাগজের ব‍্যাগের খরচ এসব বিষয়ে আমার ২৫/৩০ বছরের কিন্চিত ধারনা আছে। আপনারা অরেন্জ কালারের যে ব‍্যাগগুলো দিতেন সেগুলোর প্রোডাকশন খরচ  সাইজ ভেদে ৫ থেকে সর্বোচ্চ ১৫ টাকা হতে পারে। এছাড়া ব্যাগের মার্কেটিং ভ‍্যালু তো আছেই! ২ থেকে ২০ হাজার টাকার জিনিস কিনলে পণ‍্যের দাম ১০/২০ টাকা বাড়িয়ে দিয়ে ১০ টাকার একটা ব্যাগ তো দিতেই পারেন। না কি বেশী স্টাইল করতে গিয়ে ধরা খাচ্ছেন! আপনাদের মার্কেটিং, প্রাইসিং টীম এসব জানেনা!  না জানলে ব‍্যারিস্টার রুমিন ফারহানার কাছে মার্কেটিং ক্লাস করেন আপনারা! 

তবে হ‍্যা, সমস‍্যাটা আড়ং বা ব‍্যাগের না। সমস‍্যাটা বাজে মার্কেটিং, অতি মুনাফা, লোভ আর সিস্টেমের। চিন্তাধারার তো অবশ্যই। 

খুঁজুন