মোজাহিদ সরকার,কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন কৃষকলীগের বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর(শুক্রবার) জুম’আর নামাজের পর বড়িবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ইটনা উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কুমার সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন এবং সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার অর্থাৎ বর্তমান সরকার-ই হচ্ছে কৃষিবান্ধব সরকার। বর্তমান সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি কিনে দিচ্ছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অবদানে হাওরের আজ বিদ্যুৎ সম্পন্ন যার সুফল ভোগ করছে হাওরের কৃষক।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বড়িবাড়ি ইউনিয়ন কৃষকলীগের আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। বড়িবাড়ি ইউনিয়ন কৃষকলীগের কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম খান ও সাধারণ সম্পাদক রেজুয়ান আহম্মেদ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অলি আহমেদ।
ইটনায় কৃষকলীগের বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ইটনায় কৃষকলীগের বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোজাহিদ সরকার,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন কৃষকলীগের বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর(শুক্রবার) জুম’আর নামাজের পর বড়িবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ইটনা উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কুমার সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ইটনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন এবং সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার অর্থাৎ বর্তমান সরকার-ই হচ্ছে কৃষিবান্ধব সরকার। বর্তমান সরকার কৃষকদের জন্য
ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি কিনে দিচ্ছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অবদানে হাওরের আজ বিদ্যুৎ সম্পন্ন যার সুফল ভোগ করছে হাওরের কৃষক। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বড়িবাড়ি ইউনিয়ন কৃষকলীগের আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। বড়িবাড়ি ইউনিয়ন কৃষকলীগের কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম খান ও সাধারণ সম্পাদক রেজুয়ান আহম্মেদ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অলি আহমেদ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত