শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা ইউজিসির গবেষণা প্রকল্পের অনুদান পেলেন ড. আশেকুল ইসলাম

ইউজিসির গবেষণা প্রকল্পের অনুদান পেলেন ড. আশেকুল ইসলাম

মো.হৃদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহকারী অধ্যাপক ড. আশেকুল ইসলাম। 

জীব বিজ্ঞান উপশাখায় গবেষণা প্রকল্পের মধ্যে অনুদান পাওয়া ৩২ টি অনুমোদনকৃত গবেষণা প্রকল্পের মধ্য ২য় অবস্থানে রয়েছেন ড. আশেকুল ইসলামের গবেষণা প্রকল্পটি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা যায় যে,  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি শাখার জীববিজ্ঞান উপ-শাখায় ২০২২-২৩ অর্থবছরে প্রাপ্ত মোট ৩৮টি গবেষণা প্রকল্প প্রস্তাব বিশেষজ্ঞ কর্তৃক মূল্যায়ন করা হয়। তন্মধ্যে ৩২টি গবেষণা প্রকল্প (কমিশন কর্তৃক নির্ধারিত সূচকের ভিত্তিতে) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং ৬টি প্রকল্প প্রস্তাব বাতিল করা হয়। 

গবেষণা প্রকল্পে অনুদান পাওয়ায় বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম বলেন, মানব স্বাস্থ্যের জন্য ফুসফুস ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এটির কারণে একাধিক জিন পরিবর্তন হতে পারে। সঠিক গবেষণা ফুসফুস ক্যান্সারের চিকিৎসা নির্ধারণে সাহায্য করতে পারে। এ গবেষণা প্রকল্প গ্রহণযোগ্য হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘোষণা করে গবেষণা অনুদান দেওয়ায় আমাকে গবেষণা কর্মে আরো উৎসাহিত এবং আরো বেশি  গবেষণামুখী করবে বলে আমি মনে করছি।

খুঁজুন