শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত

ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত

 যারা ইভিএমে ভয় পায় তারা নিরপেক্ষ ও কারচুপিমুক্ত নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানায় আওয়ামী লীগ।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। এর আগে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে দলের পক্ষ থেকে নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার কবরে শ্রদ্ধা জানান। 

খুঁজুন