রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি জামালপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নুর মোহাম্মদের গনসংযোগ

জামালপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নুর মোহাম্মদের গনসংযোগ

জামালপুর প্রতিনিধি :

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও প্রচারনায়  নেমেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি নুর মোহাম্মদ। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ)আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। 

নুর মোহাম্মদ জামালপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি। শনিবার দিনব্যাপী সাধুরপাড়া, নিলক্ষিয়া, কামালেরবাত্তি, জব্বাগঞ্জ বাজারসহ বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি। গনসংযোগকালে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। 

গনসংযোগ কালে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন জালাল, ফজলুল রহমান খুদু,মনিরুজ্জামান মনির,নজরুল ইসলাম,কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান যোবাযের হিটলার, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিায়াস আলী,বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী,ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  সাইদুর রহমান লাল ও সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব ও ছাত্রলীগের আহবায়ক রাজনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রচার প্রচারনায় অংশ নেন।

বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান বলেন,কর্মীবান্ধব জননেতা নুর মোহাম্মদ তৃনমুলের প্রাণ। জামালপুর-১ আসনে সমাজসেবক নুর মোহাম্মদ জনপ্রিয় প্রার্থী। তৃনমুল আওয়ামীলীগের দাবির প্রেক্ষিতে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা যদি নুর মোহাম্মদকে মনোনয়ন দেন তাহলে এই আসনে তার সাথে প্রতিদ্বন্ধীতা করার মত প্রার্থী নাও থাকতে পারে। নৌকার জয় শতভাগ নিশ্চিত বলে দাবি করেন এই ছাত্রনেতা। 

বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন,নুর মোহাম্মদ কর্মীবান্ধব নেতা। দীর্ঘদিন যাবত এলাকায় তিনি সমাজ সেবামুলক কাজ করে আসছেন। যে কারনে এলাকায় তিনি দানবীর হিসেবে পরিচিত। নুর মোহাম্মদ মনোনয়ন পেলে নৌকার জয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এরপরেও দল যে সিদ্ধান্ত নেয়। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। নৌকার পালে হাওয়া লাগাতে মাঠেই আছি। 

জামালপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তাই শেখ হাসিনার উন্নয়নের বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি। জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যানে ব্যায় করি। আগামী সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমি। আওয়ামীলীগ বৃহত্তম দল তাই প্রার্থীও বেশি।  যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমি এবং আমরা সকলেই একত্রিত হয়ে মাঠে কাজ করবো এবং সেই প্রার্থীকে বিজয়ী করে  এ আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।

খুঁজুন