রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের

গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব গ্রহীত হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ১৪ দল মনে করে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সন্ত্রাস এবং নাশকতা হয়েছে এর পিছনে জামায়াত-শিবির কলকাঠি নেড়েছে। ১৭ জুলাই থেকে ঢাকায় যে সন্ত্রাসী তাণ্ডব হয়েছে এর মূল কারিগর ছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-শিবির।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এটা রাজনৈতিক কিছু নয়, এটা সম্পূর্ণভাবে জঙ্গিবাদী কাজ। 

এর আগে, এদিন সকালে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে যাওয়া সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কার্যালয় পরিদর্শন করেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আমু বলেন, পরাজিত শক্তি এই দেশকে অকার্যকর করতে চায়। ছাত্ররা বলেছে ধ্বংসযজ্ঞের সঙ্গে তারা জড়িত নয়, কিছু দুর্বৃত্ত এই কাজ করেছে। দুষ্কৃতকারীরা বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছে।

১৪ দলের এই সমন্বয়ক বলেন, যারা সহিংসতার মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে তারা স্বাধীনতার শত্রু, দেশের শত্রু।

খুঁজুন