মোঃ তৌফিকুল ইসলাম : নোবিপ্রবি প্রতিনিধি
জাপানের কাওয়াসাকি সিটিতে ১৩–১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “The 4th International Conference on Japan-Bangladesh Research and Practice (JBRP 2025)”। জাপানে অবস্থানরত বাংলাদেশি গবেষকদের সংগঠন Network for Bangladeshi Researchers in Japan (NBRJ)–এর উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে সংগঠক কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মো. শিবলুর রাহমান।
ড. শিবলুর রাহমান বর্তমানে জাপানের Jichi Medical University এবং যুক্তরাষ্ট্রের Sam Houston State University–এ ভিজিটিং স্কলার হিসেবে গবেষণায় যুক্ত রয়েছেন। তিনি NBRJ–এর একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক ও গবেষকরা অংশগ্রহণ করেন। গবেষণা ও বাস্তব প্রয়োগভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সম্মেলনটি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্মেলনের সমাপনী অধিবেশনে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলী উপস্থিত থেকে আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ–জাপান গবেষণা সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক এই সম্মেলনে ড. শিবলুর রাহমানের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।