হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলায় ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমানের (ভোকেশনাল ও বিএম) পরীক্ষায় মোট ৭ হাজার ৫১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। জেলায় ২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। আগামী ২৬ জুন থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঝালকাঠি সদর উপজেলায়। এখানে পাঁচটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ হাজার ৮৭৩ জন। নলছিটিতে দুইটি কেন্দ্রে ৬৯৬ জন, রাজাপুরে তিনটি কেন্দ্রে ৮৪৪ জন এবং কাঠালিয়ায় দুইটি কেন্দ্রে ৬৫৮ জন পরীক্ষার্থী রয়েছে।
এছাড়া এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) পরীক্ষায় ঝালকাঠি সদরের তিনটি কেন্দ্রে ৩৯২ জন, নলছিটিতে দুটি কেন্দ্রে ৫৩৬ জন, রাজাপুরে একটি কেন্দ্রে ৪২৯ জন এবং কাঠালিয়ায় দুটি কেন্দ্রে ৩৪৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
আলিম পরীক্ষায় ঝালকাঠি সদর উপজেলার ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা কেন্দ্রে অন্তর্ভুক্ত ১০টি মাদ্রাসার ৪২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। নলছিটি উপজেলার দুটি কেন্দ্রে ২০৩ জন, রাজাপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে অন্তর্ভুক্ত ৯টি মাদ্রাসার ২৩০ জন এবং কাঠালিয়ার দুটি কেন্দ্রে ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, জেলার চারটি উপজেলায় চারজন অতিরিক্ত জেলা প্রশাসককে ভিজিল্যান্স টিমের আহ্বায়ক করে মনিটরিং কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ২০০ গজের মধ্যে দলবদ্ধ চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।
জেলা প্রশাসন আশাবাদী, কঠোর নিরাপত্তা ও তদারকির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এ বছর পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে।
ঝালকাঠিতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫১৩ পরীক্ষার্থী
ঝালকাঠিতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫১৩ পরীক্ষার্থী
হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলায় ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমানের (ভোকেশনাল ও বিএম) পরীক্ষায় মোট ৭ হাজার ৫১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। জেলায় ২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। আগামী ২৬ জুন থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঝালকাঠি সদর উপজেলায়। এখানে পাঁচটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ হাজার ৮৭৩ জন।
নলছিটিতে দুইটি কেন্দ্রে ৬৯৬ জন, রাজাপুরে তিনটি কেন্দ্রে ৮৪৪ জন এবং কাঠালিয়ায় দুইটি কেন্দ্রে ৬৫৮ জন পরীক্ষার্থী রয়েছে।এছাড়া এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) পরীক্ষায় ঝালকাঠি সদরের তিনটি কেন্দ্রে ৩৯২ জন, নলছিটিতে দুটি কেন্দ্রে ৫৩৬ জন, রাজাপুরে একটি কেন্দ্রে ৪২৯ জন এবং কাঠালিয়ায় দুটি কেন্দ্রে ৩৪৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।আলিম পরীক্ষায় ঝালকাঠি সদর উপজেলার ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা কেন্দ্রে অন্তর্ভুক্ত ১০টি মাদ্রাসার ৪২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। নলছিটি উপজেলার দুটি কেন্দ্রে ২০৩ জন, রাজাপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে অন্তর্ভুক্ত ৯টি মাদ্রাসার
২৩০ জন এবং কাঠালিয়ার দুটি কেন্দ্রে ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, জেলার চারটি উপজেলায় চারজন অতিরিক্ত জেলা প্রশাসককে ভিজিল্যান্স টিমের আহ্বায়ক করে মনিটরিং কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ২০০ গজের মধ্যে দলবদ্ধ চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।জেলা প্রশাসন আশাবাদী, কঠোর নিরাপত্তা ও তদারকির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এ বছর পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত