শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি জুবাইদা রহমান ঢাকায়

জুবাইদা রহমান ঢাকায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়, বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার এভারকেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। তার শাশুড়ি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে। আজ সকাল ১০টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

ফলে খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রবিবার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার পৌঁছাতে পারে।

মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

খুঁজুন