সদরুল আইনঃ
কাল(১৯ মে) বৃহস্পতিবার ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর জেলা আ.লীগের বহুল প্রত্যাশিত জেলা সম্মেলণের পর্দা উঠছে।
এই সম্মেলণকে সফল করতে তিন স্তরের নিরাপত্তাবেষ্টনীসহ পুরো এলাকাটি থাকবে সিসিটিভি'র আওতায়।যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাবাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে পুরো সম্মেলণস্থল ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাসমুহ।
জেলা সম্মেলণকে সফল করতে বিভিন্ন পৌরসভা, উপজেলা এমনকি গ্রাম ও ওয়ার্ড কমিটিগুলো বর্ধিত সভা করে কর্মপরিকল্পনা ঠিক করে প্রস্তুতি গ্রহন করেছে।
জানা গেছে, জেলা, মহানগরসহ প্রতিটি উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড,পৌর উপজেলা আ.লীগের পাশাপাশি যুব লীগ, ছাত্র লীগ,শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলটির বিভিন্ন পর্যায়ের সহযোগী সংগঠনসমুহ নিজেদের ব্যানারে সম্মেলণে অংশগ্রহন করবে।
ইতিমধ্যেই এসব সংগঠন কর্মি সমর্থকদের যাতায়াতের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা নিয়েছে।এছাড়া প্রার্থিরা তাদের জনপ্রিয়তা কেন্দ্রিয় নেতাদের কাছে প্রদর্শণ করতে অনুসারি সংগ্রহ করে নিজ উদ্যোগে পরিবহন ব্যবস্থার আয়োজন করেছে।
কেউ কেউ মিল ইন্ডাষ্ট্রি থেকে অর্থের বিনিময়ে লোকবল সংগ্রহ ও ভাড়া করে সম্মেলণে নিয়ে যাচ্ছে এমন গুঞ্জণও রয়েছে কোন কোন নেতা সম্পর্কে।
অন্যদিকে রাজবাড়ি মাঠের সম্মেলণ মঞ্চটি স্মরণকালের বর্ণীল রঙের শৈল্পিক ও দৃষ্টিনন্দন ফুলেল সুরভিতে সাজতে যাচ্ছে বলে জানা গেছে।আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিলবোর্ড ও বিশেষ পর্দার মাধ্যমে আ.লীগের ঐতিহ্য প্রদর্শণ, বর্তমান সরকারের উন্নয়ন চিত্র এবং কেন্দ্রিয় নেতাদের বক্তব্য দর্শক ও জনগনের সামনে সহজশ্রব্য করে তুলে ধরার উদ্যোগ নিয়েছে জেলা আ.লীগ।
গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণটি উদ্বোধন করবেন লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি, প্রধান অতিথি হয়ে আসবেন দলটির সাধারন সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ এর সঞ্চালণায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও গাজীপুর জেলা আ.লীগের সভাপতি আ,ক,ম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা,দীপু মনি,মেহের আফরোজ চুমকি এমপি,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান,কেন্দ্রিয় কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন,মোঃ সাহাবুদ্দিন ফরাজী,ইকবাল হোসেন অপু এমপি,ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন এবং বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রিয় নেতা আখতারুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের এমপি রোমানা আলী টুসি,মহানগর আ.লীগ নেতা ও প্রেসিডিয়াম সদস্য আজমত উল্লাহ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
কাল গাজীপুর জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলণর পর্দা উঠছে
কাল গাজীপুর জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলণর পর্দা উঠছে
সদরুল আইনঃ কাল(১৯ মে) বৃহস্পতিবার ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর জেলা আ.লীগের বহুল প্রত্যাশিত জেলা সম্মেলণের পর্দা উঠছে।এই সম্মেলণকে সফল করতে তিন স্তরের নিরাপত্তাবেষ্টনীসহ পুরো এলাকাটি থাকবে সিসিটিভি'র আওতায়।যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাবাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে পুরো সম্মেলণস্থল ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাসমুহ।জেলা সম্মেলণকে সফল করতে বিভিন্ন পৌরসভা, উপজেলা এমনকি গ্রাম ও ওয়ার্ড কমিটিগুলো বর্ধিত সভা করে কর্মপরিকল্পনা ঠিক করে প্রস্তুতি গ্রহন করেছে।জানা গেছে, জেলা, মহানগরসহ প্রতিটি উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড,পৌর উপজেলা আ.লীগের পাশাপাশি যুব লীগ, ছাত্র লীগ,শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলটির বিভিন্ন পর্যায়ের সহযোগী সংগঠনসমুহ নিজেদের ব্যানারে সম্মেলণে অংশগ্রহন করবে।ইতিমধ্যেই এসব সংগঠন কর্মি সমর্থকদের যাতায়াতের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা নিয়েছে।এছাড়া প্রার্থিরা
তাদের জনপ্রিয়তা কেন্দ্রিয় নেতাদের কাছে প্রদর্শণ করতে অনুসারি সংগ্রহ করে নিজ উদ্যোগে পরিবহন ব্যবস্থার আয়োজন করেছে।কেউ কেউ মিল ইন্ডাষ্ট্রি থেকে অর্থের বিনিময়ে লোকবল সংগ্রহ ও ভাড়া করে সম্মেলণে নিয়ে যাচ্ছে এমন গুঞ্জণও রয়েছে কোন কোন নেতা সম্পর্কে।অন্যদিকে রাজবাড়ি মাঠের সম্মেলণ মঞ্চটি স্মরণকালের বর্ণীল রঙের শৈল্পিক ও দৃষ্টিনন্দন ফুলেল সুরভিতে সাজতে যাচ্ছে বলে জানা গেছে।আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিলবোর্ড ও বিশেষ পর্দার মাধ্যমে আ.লীগের ঐতিহ্য প্রদর্শণ, বর্তমান সরকারের উন্নয়ন চিত্র এবং কেন্দ্রিয় নেতাদের বক্তব্য দর্শক ও জনগনের সামনে সহজশ্রব্য করে তুলে ধরার উদ্যোগ নিয়েছে জেলা আ.লীগ।গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণটি উদ্বোধন করবেন লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি, প্রধান অতিথি হয়ে আসবেন দলটির সাধারন সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।গাজীপুর-৩ আসনের সাংসদ ও
জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ এর সঞ্চালণায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও গাজীপুর জেলা আ.লীগের সভাপতি আ,ক,ম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা,দীপু মনি,মেহের আফরোজ চুমকি এমপি,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান,কেন্দ্রিয় কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন,মোঃ সাহাবুদ্দিন ফরাজী,ইকবাল হোসেন অপু এমপি,ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন এবং বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রিয় নেতা আখতারুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের এমপি রোমানা আলী টুসি,মহানগর আ.লীগ নেতা ও প্রেসিডিয়াম সদস্য আজমত উল্লাহ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত