মইনুল ইসলাম মিতুল : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সম্মেলনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হয়নি। সম্মেলন শেষ হলেও আগামী দিনে কারা আসছে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে তা নিয়ে কৌতূহলের শেষ নেই সারা দেশ থেকে সম্মেলন স্থলে যোগ দেওয়া নেতাকর্মীদের।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে অর্থাৎ ২৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় তারা ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার সময়কালীন আবেগ অনুভূতি কথা জানান। লেখক ভট্টাচার্য আরো বলেন, আজকে দ্বিতীয় অধিবেশন থেকে আমরা আপনাদের (প্রার্থী) সবার নাম আপার (শেখ হাসিনা) কাছে পাঠাব। এতে আপনারা একমত? সবাই তখন একাত্মতা পোষণ করেন।
লেখক ভট্টাচার্যের বক্তব্যের পর ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা এখান থেকে সবার সিভি আপার কাছে পাঠাব। আপা আমাদের সবচেয়ে বড় অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত।
কারা আসছে ছাত্রলীগের নেতৃত্বে
কারা আসছে ছাত্রলীগের নেতৃত্বে
মইনুল ইসলাম মিতুল : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সম্মেলনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হয়নি। সম্মেলন শেষ হলেও আগামী দিনে কারা আসছে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে তা নিয়ে কৌতূহলের শেষ নেই সারা দেশ থেকে
সম্মেলন স্থলে যোগ দেওয়া নেতাকর্মীদের।আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে অর্থাৎ ২৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় তারা ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার সময়কালীন আবেগ অনুভূতি কথা জানান। লেখক ভট্টাচার্য আরো বলেন,
আজকে দ্বিতীয় অধিবেশন থেকে আমরা আপনাদের (প্রার্থী) সবার নাম আপার (শেখ হাসিনা) কাছে পাঠাব। এতে আপনারা একমত? সবাই তখন একাত্মতা পোষণ করেন।লেখক ভট্টাচার্যের বক্তব্যের পর ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা এখান থেকে সবার সিভি আপার কাছে পাঠাব। আপা আমাদের সবচেয়ে বড় অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত