রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি কাউন্সিলের দিন উস্কানি না দিতে বিএনপির প্রতি আহ্বান

কাউন্সিলের দিন উস্কানি না দিতে বিএনপির প্রতি আহ্বান

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের দিনে, অহেতুক সংঘাতের উস্কানি না দিতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ ধানমন্ডিতে, জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ১০ তারিখের সম্মেলন বিফল হয়ে বিএনপি নেতারা বেপরোয়া হয়ে গেছেন।সেদিন তারা সরকারকে লাল কার্ড দেখাতে গিয়ে, নিজেরাই কার্ড খেয়েছেন। বিএনপি সম্মেলন কবে হয়েছে কেউ জানে না উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, যাদের নিজেদের গণতন্ত্রের ঠিক নেই, তারাই দেশের গণতন্ত্র নিয়ে কথা বলেন।

খুঁজুন