রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি কেসিসি'র নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় আওয়ামী লীগ নেতা জামিল হোসাইন

কেসিসি'র নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় আওয়ামী লীগ নেতা জামিল হোসাইন

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে লিফলেট বিতরণ, পথসভাসহ ব্যাপক গণসংযোগ করেছেন মালয়শিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরনখোলা আসন দলীয় মনোনয়ন প্রত্যাশী  এম আর জামিল হোসাইন।

 মঙ্গলবার বিকেল তিনটা থেকে তিনি কালিবাড়ি রোড, কেডি ঘোষ রোড, বড় বাজারসহ খুলনা নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি পথচারি,  শ্রমিক ও ব্যবসায়ীদের কাছে লিফলেট তুলে দেন নৌকার পক্ষে ভোট চেয়ে। 

পরে বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গাজী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খুলনা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম মৃধা, ব্যবসায়ী সমিতির নেতা সো. আসলাম হোসেন, শরণখোলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আফজাল তালুকদার, যুবলীগ আহ্বায়ক শামীম আহসান মুন্সী, শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসাদ হাওলাদার। 

পথ সভায় জামিল হোসাইন খুলনায় ভোটার হওয়া মোরেলগঞ্জ, শরণখোলা উপজেলার সকলকে আগামী ১২ জুন খুলনা কেসিসি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেককে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, তালুকদার আব্দুল খালেক বিজয়ী হলে উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। 

খুঁজুন