চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় সংস্কারকাজ ও
পর্যটকদের সুরক্ষার জন্য সাময়িকভাবে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম উত্তর বন
বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।
তবে উত্তর বন-বিভাগের অধীন অন্য ঝরনায় পর্যটকদের প্রবেশ
স্বাভাবিক থাকবে। ঝরনায় ভ্রমণের সময় বন বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড
সঙ্গে নিয়ে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে বন বিভাগ।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ
কর্মকর্তা আশরাফুল আলম বলেন, চলমান বিরূপ আবহাওয়া এবং
সংস্কারকাজের জন্য খৈয়াছড়া ঝরনাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এ
ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটে। পানি এসে পাথরগুলো ভেঙে
পড়ছে। যে কারণে ঝরনা থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলছে। এজন্য সাময়িকভাবে বন্ধ
রাখা হয়েছে।
খৈয়াছড়া ঝরনায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
খৈয়াছড়া ঝরনায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় সংস্কারকাজ ও পর্যটকদের সুরক্ষার জন্য সাময়িকভাবে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।তবে উত্তর বন-বিভাগের অধীন অন্য ঝরনায় পর্যটকদের প্রবেশ
স্বাভাবিক থাকবে। ঝরনায় ভ্রমণের সময় বন বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সঙ্গে নিয়ে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে বন বিভাগ। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, চলমান বিরূপ আবহাওয়া এবং সংস্কারকাজের জন্য খৈয়াছড়া ঝরনাটি
সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এ ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটে। পানি এসে পাথরগুলো ভেঙে পড়ছে। যে কারণে ঝরনা থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলছে। এজন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত