শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
পর্যটন কিশোরগঞ্জ হাওরের অলওয়েদার সড়কে বাণিজ্যমন্ত্রী

কিশোরগঞ্জ হাওরের অলওয়েদার সড়কে বাণিজ্যমন্ত্রী

মোঃ মুজাহিদ সরকার কিশোরগঞ্জ ঃ

কিশোরগঞ্জের হাওরের ব্যক্তিগত সফরে আসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি ইটনা-অষ্টগ্রাম- মিঠামইনের অলওয়েদার সড়কসহ হাওরের সৌন্দর্য ঘুরে দেখেন। মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির স্ত্রী ও ব্যক্তিগত কর্মকর্তা বৃন্দ। 

১২ আগস্ট রোজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে স্পীড বোটে মিঠামইন আসেন। পরে মিঠামইন থেকে গাড়ি যোগে অল ওয়েদার সড়ক পরিদর্শন করে অষ্টগ্রাম জিরো পয়েন্ট যান, তারপর আবার সেখান থেকে গাড়ি যোগে ইটনা জিরো পয়েন্টে নেমে কিছুক্ষণ হাওরের সৌন্দর্য উপভোগ করেন।

ইটনা জিরো পয়েন্টে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক তাপস রায়, আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান সহ বিভিন্ন নেতাকর্মীবৃন। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইটনা জেলা পরিষদ ডাক বাংলোতে বিশ্রাম এবং উপজেলার নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মিঠামইন ডাক বাংলোতে যান। মিঠামইনে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম শেষে বিকেল সারে চারটার দিকে আবার স্পীড বোটে হাওর এলাকা ত্যাগ করেন। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ কিশোরগঞ্জ সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে আগামীকাল শনিবার সকাল ৯ টার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর ১২ টায় ঢাকার উত্তরা বাসায় পৌঁছার কথা রয়েছে।

খুঁজুন