কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার
দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান বলেছেন, ‘দেশের স্বার্থের প্রশ্নে সকল
রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন। ব্লেইম গেম দিয়ে এই সরকারের দায়িত্ব এড়ানোর
কোনো সুযোগ নেই। জাতীয় প্রেসক্লাবে
আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা
বলেন।
তারেক রহমান বলেন, ‘৫৪
বছরের সবচেয়ে বড় দুটি অর্জন ৭১ আর ২৪। এই দুই অর্জনের মাধ্যমে যে বার্তা আমরা পেয়েছি
তা হলো, দিল্লির তাবেদারি করার জন্য এই দেশের জন্ম হয়নি। পলাতক স্বৈরাচার এটিকে
ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান বলেন, ‘বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি
নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এটিই স্বাভাবিক। তবে দেশে এখন এমন একটা পরিস্থিতি তৈরি
করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ।
রাজনৈতিক দলগুলোকে
জনগণের আদালতে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের
প্রতিটি দল রাজনৈতিক সংস্কারের পক্ষে। এরপরেও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে তা বিরাজনীতিকরণের
দিকে দেশকে ঠেলে দেবে।
নতুন যে সরকার গঠিত
হবে তারা পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না
কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না
কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের স্বার্থের প্রশ্নে সকল রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন। ব্লেইম গেম দিয়ে এই সরকারের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, ‘৫৪ বছরের
সবচেয়ে বড় দুটি অর্জন ৭১ আর ২৪। এই দুই অর্জনের মাধ্যমে যে বার্তা আমরা পেয়েছি তা হলো, দিল্লির তাবেদারি করার জন্য এই দেশের জন্ম হয়নি। পলাতক স্বৈরাচার এটিকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এটিই স্বাভাবিক। তবে দেশে এখন
এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ।রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের প্রতিটি দল রাজনৈতিক সংস্কারের পক্ষে। এরপরেও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে তা বিরাজনীতিকরণের দিকে দেশকে ঠেলে দেবে। নতুন যে সরকার গঠিত হবে তারা পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত