বুলবুল আহমেদ সোহেল ঃ
বিশেষ ক্লাসের বেতন দিতে না পারায় পরীক্ষার কক্ষ থেকে ডেকে নিয়ে মানসিক নির্যাতনসহ তিনটি পরীক্ষায় অকৃতকার্য করিয়ে দেওয়ায় ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়া সূচনা দাস নীতূ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল এহসান।
ভুক্তভোগী শিক্ষার্থী নীতূ জানান,স্কুলের বিশেষ ক্লাসের বেতন দিতে না পারায় ৮ নভেম্বর নারায়ণগঞ্জে মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার ভূগোল পরীক্ষা চলাকালে কক্ষে অন্তত ৪০ মিনিট দাঁড় করিয়ে অকথ্য ভাষায় মানসিক নির্যাতন করে। এ ছাড়া নির্বাচনী পরীক্ষায় তাকে তিন বিষয়ে ফেল করিয়ে দেওয়ারও অভিযোগ করেন।
নীতূর বাবা একটি প্রতিষ্ঠানের গার্ড। নগরীর চাষাঢ়ার ঋষিপাড়ায় তারা থাকেন। টিউশনি করে পড়ার খরচ চালায় নীতূ। তিনি জানায়, তার স্কুলের বেতন বকেয়া নেই, পরীক্ষার ফিও দিয়েছে নিয়মিত। তবে বিশেষ ক্লাসের বেতন দিতে পারেনি। স্কুলের মাসিক বেতন মওকুফ করার আবেদন করলে তা না মওকুফ করে তাকে জানানো হয়েছিল বেতন পরীক্ষার ফিস দিয়ে দিলে তার বিশেষ ক্লাসের বেতন দিতে হবে। কিন্তু পরে বিশেষ ক্লাসের বেতনের জন্য তার সঙ্গে এ বাজে ব্যাবহার করা হয়েছে।
এসব বিষয়ে দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী নিতু অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুল হকের কাছে এ বিষয়ে লিখিত আবেদনে করেছে। আবেদন পাওয়ার পর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষয়টি তদন্ত করতে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। আজিজুল হক জানান, বিষয়টির তদন্ত চলছে। মর্গ্যান গার্লস স্কুলের প্রধান শিক্ষক ও সংশ্নিষ্ট শিক্ষককে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তাঁরা ঘটনা সম্পর্কে জানাতে সময় নিয়েছে।
ঘটনাটি গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এই শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। তিনি জনিয়েছেন বোর্ডের সঙ্গে কথা বলে মেয়েটি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। নিতুর বিস্তারিত কথা শুনে ও তার অতীতের ভালো ফলাফল দেখে আগামী ২০২৩ সালে পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাস দেন তিনি এবং এসএসসি পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলে, তার এইচএসসি পর্যন্ত পড়াশোনার খরচ জেলা প্রশাসন থেকে বহন করার ব্যবস্থা করে দেবেন বলে জানান তিনি।
ক্লাসের বেতন দিতে না পারায় শিক্ষার্থীকে মানসিক নির্যাতন
ক্লাসের বেতন দিতে না পারায় শিক্ষার্থীকে মানসিক নির্যাতন
বুলবুল আহমেদ সোহেল ঃবিশেষ ক্লাসের বেতন দিতে না পারায় পরীক্ষার কক্ষ থেকে ডেকে নিয়ে মানসিক নির্যাতনসহ তিনটি পরীক্ষায় অকৃতকার্য করিয়ে দেওয়ায় ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়া সূচনা দাস নীতূ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল এহসান।ভুক্তভোগী শিক্ষার্থী নীতূ জানান,স্কুলের বিশেষ ক্লাসের বেতন দিতে না পারায় ৮ নভেম্বর নারায়ণগঞ্জে মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার ভূগোল পরীক্ষা চলাকালে কক্ষে অন্তত ৪০ মিনিট দাঁড় করিয়ে অকথ্য ভাষায় মানসিক নির্যাতন করে। এ ছাড়া নির্বাচনী পরীক্ষায় তাকে তিন বিষয়ে ফেল করিয়ে দেওয়ারও অভিযোগ করেন।নীতূর বাবা একটি প্রতিষ্ঠানের গার্ড। নগরীর চাষাঢ়ার ঋষিপাড়ায় তারা
থাকেন। টিউশনি করে পড়ার খরচ চালায় নীতূ। তিনি জানায়, তার স্কুলের বেতন বকেয়া নেই, পরীক্ষার ফিও দিয়েছে নিয়মিত। তবে বিশেষ ক্লাসের বেতন দিতে পারেনি। স্কুলের মাসিক বেতন মওকুফ করার আবেদন করলে তা না মওকুফ করে তাকে জানানো হয়েছিল বেতন পরীক্ষার ফিস দিয়ে দিলে তার বিশেষ ক্লাসের বেতন দিতে হবে। কিন্তু পরে বিশেষ ক্লাসের বেতনের জন্য তার সঙ্গে এ বাজে ব্যাবহার করা হয়েছে।এসব বিষয়ে দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী নিতু অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুল হকের কাছে এ বিষয়ে লিখিত আবেদনে করেছে। আবেদন পাওয়ার পর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষয়টি তদন্ত করতে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব
দেন। আজিজুল হক জানান, বিষয়টির তদন্ত চলছে। মর্গ্যান গার্লস স্কুলের প্রধান শিক্ষক ও সংশ্নিষ্ট শিক্ষককে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তাঁরা ঘটনা সম্পর্কে জানাতে সময় নিয়েছে।ঘটনাটি গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এই শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। তিনি জনিয়েছেন বোর্ডের সঙ্গে কথা বলে মেয়েটি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। নিতুর বিস্তারিত কথা শুনে ও তার অতীতের ভালো ফলাফল দেখে আগামী ২০২৩ সালে পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাস দেন তিনি এবং এসএসসি পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলে, তার এইচএসসি পর্যন্ত পড়াশোনার খরচ জেলা প্রশাসন থেকে বহন করার ব্যবস্থা করে দেবেন বলে জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত