শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ-বছরে নওগাঁ জেলা সদর উপজেলার ১শ ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে এই উপকরন গুলো বিতরণ করা হয়।
নওগাঁ সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২০জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ১ম-৫ম শ্রেণির ৬৪ জন, ৬ষ্ঠ-১০ম শ্রেণির ৪০জন ও ১১-১২ শ্রেণির ১৬জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন, শাহানাজ আক্তার নাইস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, আজ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যারা বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি পাচ্ছো তারা কিন্তু কখনো কল্পনাও করোনি যে একদিন তোমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সন্তানরাও রঙ্গিন সাইকেল চালিয়ে স্কুলে যাবে। এছাড়া যাবতীয় শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তিও দেয়া হচ্ছে। মানবিক প্রধানমন্ত্রী চান যে, কেউ যেন কোন বৈষ্যম্যের শিকার না হয়। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের সকল মানুষরা সমান অধিকার ও সুযোগ-সুবিধা পাবে। তাই আগামীতেও কিন্তু এই মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ
ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ-বছরে নওগাঁ জেলা সদর উপজেলার ১শ ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে এই উপকরন গুলো বিতরণ করা হয়। নওগাঁ সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২০জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ১ম-৫ম শ্রেণির
৬৪ জন, ৬ষ্ঠ-১০ম শ্রেণির ৪০জন ও ১১-১২ শ্রেণির ১৬জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন, শাহানাজ আক্তার নাইস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ। এসময় প্রধান
অতিথি বলেন, আজ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যারা বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি পাচ্ছো তারা কিন্তু কখনো কল্পনাও করোনি যে একদিন তোমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সন্তানরাও রঙ্গিন সাইকেল চালিয়ে স্কুলে যাবে। এছাড়া যাবতীয় শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তিও দেয়া হচ্ছে। মানবিক প্রধানমন্ত্রী চান যে, কেউ যেন কোন বৈষ্যম্যের শিকার না হয়। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের সকল মানুষরা সমান অধিকার ও সুযোগ-সুবিধা পাবে। তাই আগামীতেও কিন্তু এই মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত