হারেছ আহমেদ : কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো বিজ্ঞান অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ (ICMRS-2026) এর অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ।
সোমবার (৮ ডিসেম্বর) সম্মেলনের কনভেনার ও বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ এবং সম্মেলন সম্পাদক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষকদের অনুরোধ ও আগ্রহ বিবেচনায় অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। যা পূর্বের ৫ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এছাড়া ফুল পেপার জমা দেওয়ার শেষ সময় ২০ ডিসেম্বর এবং নিবন্ধনের শেষ সময় ১৫ ডিসেম্বর অপরিবর্তিত রয়েছে।
অ্যাবস্ট্রাক্ট পাঠাতে হবে [email protected] এই ইমেইল ঠিকানায়। নিবন্ধনের জন্য ব্যবহার করতে হবে নিম্নলিখিত রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/uiz8en7AMF6B99Ri6। সম্মেলনের চূড়ান্ত ঘোষণা, বিস্তারিত