এ.কে পলাশ - কুমিল্লা প্রতিনিধি ::
কুমিল্লা বিবির বাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনক চলাফেরার সময় মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছেন ১০-বিজিবির বিবির বাজার ক্যাম্পের সদস্যরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে জেলার সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক লে. কর্নেল মো: ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
অধিনায়ক লে.কর্নেল মো: ইফতেখার হোসেন এ বার্তায় জানান, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামক একজন বাংলাদেশী নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি উক্ত এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে তিনি জানান।
আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
কুমিল্লা বিবিরবাজার সীমান্তে মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আটক
কুমিল্লা বিবিরবাজার সীমান্তে মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আটক
এ.কে পলাশ - কুমিল্লা প্রতিনিধি ::কুমিল্লা বিবির বাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনক চলাফেরার সময় মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছেন ১০-বিজিবির বিবির বাজার ক্যাম্পের সদস্যরা।সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে জেলার সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে
বিজিবি সদস্যরা।বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক লে. কর্নেল মো: ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।অধিনায়ক লে.কর্নেল মো: ইফতেখার হোসেন এ বার্তায় জানান, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামক একজন বাংলাদেশী
নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি উক্ত এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে তিনি জানান।আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত