নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত এর মনোনয়নোত্তর একটি মিছিল,কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সভা সামাজিক যোগাযোগের মাধ্যমে দুটি ভিডিও প্রকাশিত হয়েছে। উল্লিখিত ভিডিও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।
ইসির উপ-সচিব (নির্বাচন প্রশাসন) মিজানুর রহমান স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, নির্বাচন উপলক্ষে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নোত্তর একটি মিছিল কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় এর সামনে একটি সভা অনুষ্ঠান সামাজিক যোগাযোগের মাধ্যমে দুটি ভিডিও প্রকাশিত হয়েছে । উল্লিখিত ভিডিও ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ের আলোকে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ ) বিধিমালা , ২০১৬ এর সংশ্লিষ্ট বিধি প্রতিপালন বিষয়টি নিশ্চিত হওয়ার লক্ষ্যে ঘটনার তারিখ , স্থান , সময় ও প্রকৃত ঘটনার বিবরণ সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন । এ লক্ষ্যে বিষয়টি তদন্ত করে বিস্তারিত বিবরণসহ (ঘটনার তারিখ , স্থান , সময় ও প্রকৃত ঘটনা) সংশ্লিষ্ট আচরণবিধি প্রতিপালন বিষয়ক তথ্য সম্বলিত একটি প্রতিবেদন প্রস্তুতপূর্বক আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন । নির্দেশনায় ১৬ মে বিকাল ৫টার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে তদন্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। নির্বাচনি বিধি অনুযায়ী কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ করতে পারবেন না। এছাড়া নির্বাচনি তফশিল ঘোষণার পর প্রতীক বরাদ্দ পাওয়ার আগে কেউ মিছিল-মিটিং করতে পারবেন না। এই বিধি লঙ্ঘন করলে জরিমানা ছাড়াও প্রার্থিতা বাতিল হওয়ার বিধান রয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনী নৌকা প্রতিকের প্রার্থী আরফানুল হক রিফাতের কুমিল্লায় আসা উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সংসদ সদস্যের উপস্থিতিতে সমাবেশ ও মিছিল করায় তাকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্ন্যং কর্মকর্তার কার্যালয়ে তলব করে সতর্ক করা হয়েছে।
নির্বাচনী প্রচারণা শুরুর আগে সভা সমাবেশ ও প্রচারণা করতে নিষেধ করা হয়েছে।
রবিবার দুুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তরা কার্যালয়ে স্থাপিত রির্টানিং অফিসারের কার্যালয়ে আরফানুল হক রিফাতকে তলব করা হয়।
রিটার্নিং অফিসার মোঃ শাহেদুন্নবী চৌধুরী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে তলব করেন। এ সময় তার সাথে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
রিটার্নিং অফিসার মো: শাহেদুন্নবী চৌধুরী জানান, শনিবার রাতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সভা করায় তাকে আসতে বলা হয়। বলা হয় আপনারা কাজটি ঠিক করেন নি। এমন কোন প্রকার সভা সমাবেশ করতে নিষেধ করা হয়েছে। তারা বলেছেন- এমন আর করবেন না।
উল্লেখ্য, গত ১৩ মে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামীলীগ।
১৪ মে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত কুমিল্লায় আসেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি ও স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে প্রার্থী পরিচিতি সমাবেশে অংশ নেন। সেখানে দু জনেই নৌকার পক্ষে ভোট চান।
কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে সতর্ক করলেন রির্টানিং কর্মকর্তা
কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে সতর্ক করলেন রির্টানিং কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত এর মনোনয়নোত্তর একটি মিছিল,কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সভা সামাজিক যোগাযোগের মাধ্যমে দুটি ভিডিও প্রকাশিত হয়েছে। উল্লিখিত ভিডিও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।ইসির উপ-সচিব (নির্বাচন প্রশাসন) মিজানুর রহমান স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, নির্বাচন উপলক্ষে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নোত্তর একটি মিছিল কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় এর সামনে একটি সভা অনুষ্ঠান সামাজিক যোগাযোগের মাধ্যমে দুটি ভিডিও প্রকাশিত হয়েছে । উল্লিখিত ভিডিও ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ের আলোকে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ ) বিধিমালা , ২০১৬ এর সংশ্লিষ্ট বিধি প্রতিপালন বিষয়টি নিশ্চিত হওয়ার লক্ষ্যে ঘটনার তারিখ , স্থান , সময় ও প্রকৃত ঘটনার বিবরণ সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন ।
এ লক্ষ্যে বিষয়টি তদন্ত করে বিস্তারিত বিবরণসহ (ঘটনার তারিখ , স্থান , সময় ও প্রকৃত ঘটনা) সংশ্লিষ্ট আচরণবিধি প্রতিপালন বিষয়ক তথ্য সম্বলিত একটি প্রতিবেদন প্রস্তুতপূর্বক আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন । নির্দেশনায় ১৬ মে বিকাল ৫টার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে তদন্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। নির্বাচনি বিধি অনুযায়ী কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ করতে পারবেন না। এছাড়া নির্বাচনি তফশিল ঘোষণার পর প্রতীক বরাদ্দ পাওয়ার আগে কেউ মিছিল-মিটিং করতে পারবেন না। এই বিধি লঙ্ঘন করলে জরিমানা ছাড়াও প্রার্থিতা বাতিল হওয়ার বিধান রয়েছে।বাংলাদেশ আওয়ামীলীগ মনোনী নৌকা প্রতিকের প্রার্থী আরফানুল হক রিফাতের কুমিল্লায় আসা উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সংসদ সদস্যের উপস্থিতিতে সমাবেশ ও মিছিল করায় তাকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্ন্যং কর্মকর্তার কার্যালয়ে তলব করে সতর্ক করা হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরুর আগে সভা সমাবেশ ও প্রচারণা করতে নিষেধ করা হয়েছে।রবিবার
দুুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তরা কার্যালয়ে স্থাপিত রির্টানিং অফিসারের কার্যালয়ে আরফানুল হক রিফাতকে তলব করা হয়। রিটার্নিং অফিসার মোঃ শাহেদুন্নবী চৌধুরী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে তলব করেন। এ সময় তার সাথে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।রিটার্নিং অফিসার মো: শাহেদুন্নবী চৌধুরী জানান, শনিবার রাতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সভা করায় তাকে আসতে বলা হয়। বলা হয় আপনারা কাজটি ঠিক করেন নি। এমন কোন প্রকার সভা সমাবেশ করতে নিষেধ করা হয়েছে। তারা বলেছেন- এমন আর করবেন না।উল্লেখ্য, গত ১৩ মে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামীলীগ। ১৪ মে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত কুমিল্লায় আসেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি ও স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে প্রার্থী পরিচিতি সমাবেশে অংশ নেন। সেখানে দু জনেই নৌকার পক্ষে ভোট চান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত