কুমিল্লা ব্যুরো ঃ
সারা দেশে বিদ্যুতের লোডশেডিং ও গ্যাসের মূল্য বৃদ্ধি এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোডের দলীয় কার্যালয়ের সামনে রোববার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি'র ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
আরও বক্তব্য দেন- বিএনপিনেতা সৈয়দ জাহাঙ্গীর আলম ,এড আলী আক্কাস, আমিরুজ্জমান আমির,যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান ওয়াছিমসহ আরো অনেকে।
বক্তারা বলেন, জ্বালানি খাতে অব্যবস্থাপনার কারণে লোডশেডিংয়ে ভুগছে দেশের জনগণ। অথচ সরকার সেদিকে লক্ষ্য না করে মেগা প্রকল্পের নামে জনগণের টাকা বিদেশে পাচার করছে। জনগণের শান্তির কথা ভুলে নিজেদের ক্ষমতা দখলে ব্যস্ত রয়েছে এই অবৈধ সরকার। এই সরকার যদি ক্ষমতায় থাকে দ্রব্যমুল্যের উর্দ্ধগতিও থামানো যাবেনা। তাই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। আর ক্ষমতাচ্যুত করতে হলে বক্তৃতা দিয়ে ক্ষমতাচ্যুত করা যাবেনা। রাজপথে আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হলে রাজপথে যেতে হবে। আগামীতে আমরা রাজপথে যাবো রাজপথ দখল করবো। এ সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব।
কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
কুমিল্লা ব্যুরো ঃসারা দেশে বিদ্যুতের লোডশেডিং ও গ্যাসের মূল্য বৃদ্ধি এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোডের দলীয় কার্যালয়ের সামনে রোববার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি'র ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক হাজী
আমিন উর রশীদ ইয়াছিন।আরও বক্তব্য দেন- বিএনপিনেতা সৈয়দ জাহাঙ্গীর আলম ,এড আলী আক্কাস, আমিরুজ্জমান আমির,যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান ওয়াছিমসহ আরো অনেকে।বক্তারা বলেন, জ্বালানি খাতে অব্যবস্থাপনার কারণে লোডশেডিংয়ে ভুগছে দেশের জনগণ। অথচ সরকার সেদিকে লক্ষ্য না করে মেগা প্রকল্পের নামে জনগণের টাকা বিদেশে পাচার করছে। জনগণের শান্তির কথা ভুলে নিজেদের ক্ষমতা দখলে ব্যস্ত রয়েছে
এই অবৈধ সরকার। এই সরকার যদি ক্ষমতায় থাকে দ্রব্যমুল্যের উর্দ্ধগতিও থামানো যাবেনা। তাই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। আর ক্ষমতাচ্যুত করতে হলে বক্তৃতা দিয়ে ক্ষমতাচ্যুত করা যাবেনা। রাজপথে আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হলে রাজপথে যেতে হবে। আগামীতে আমরা রাজপথে যাবো রাজপথ দখল করবো। এ সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত