কুমিল্লা ব্যুরো :
বাংলাদেশ জামায়াত ইসলামের ১০দফাদাবীসহ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কুমিল্লায় গণমিছিল করেছে মহানগর জামায়াত।এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে কুমিল্লা নগরীর লাকসাম রোডে মনোহরপুর থেকে জামায়াত শিবিরের জোড়ালো শ্লোগানে গণমিছিলটি ব্যানার নিয়ে টমছমব্রীজ এলাকায় আসলে পুলিশ ধাওয়া করে। পুলিশের তাৎপরতায় জামায়াত শিবিরের গণমিছিল পণ্ড হয়ে গেছে। এসময় গণমিছিলের ব্যানার ছেড়ে দৌড়ে পালানোর সময় জামায়াতশিবিরের ১২নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নগরের তালপুকুরপাড় লস্করভিলার খোরশেদ আলম ও মোঃ এনামুল হকসহ ১২জন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে শ্লোগান দেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

কুমিল্লায় জামায়াত ইসলামির নেতৃবৃন্দরা বলেন ,শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে মহানগর জামায়াত ইসলাম।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, কুমিল্লা নগরে টমছমব্রীজ সড়কে নাশকতার অভিযোগে জাসায়াত শিবিরের ১২নেতাকর্মীকে আটক করেছে ডিবিপুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামাতের মিছিল শেষ হবার পর দুজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। নাশকতার মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
কুমিল্লায় জামায়াতের গণমিছিল। আটক ১২
কুমিল্লায় জামায়াতের গণমিছিল। আটক ১২
কুমিল্লা ব্যুরো :বাংলাদেশ জামায়াত ইসলামের ১০দফাদাবীসহ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কুমিল্লায় গণমিছিল করেছে মহানগর জামায়াত।এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে কুমিল্লা নগরীর লাকসাম রোডে মনোহরপুর থেকে জামায়াত শিবিরের জোড়ালো শ্লোগানে গণমিছিলটি ব্যানার নিয়ে টমছমব্রীজ এলাকায় আসলে পুলিশ ধাওয়া করে। পুলিশের তাৎপরতায় জামায়াত শিবিরের গণমিছিল পণ্ড
হয়ে গেছে। এসময় গণমিছিলের ব্যানার ছেড়ে দৌড়ে পালানোর সময় জামায়াতশিবিরের ১২নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নগরের তালপুকুরপাড় লস্করভিলার খোরশেদ আলম ও মোঃ এনামুল হকসহ ১২জন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে শ্লোগান দেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা।কুমিল্লায় জামায়াত ইসলামির নেতৃবৃন্দরা বলেন ,শনিবার কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে মহানগর জামায়াত ইসলাম। কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, কুমিল্লা নগরে টমছমব্রীজ সড়কে নাশকতার অভিযোগে জাসায়াত শিবিরের ১২নেতাকর্মীকে আটক করেছে ডিবিপুলিশ।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামাতের মিছিল শেষ হবার পর দুজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। নাশকতার মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত