কুমিল্লা ব্যুরো ঃ
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী কুমিল্লায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর পাড় প্রস্তাবিত শেখ কামাল ক্রীড়া পল্লীতে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ক্রীড়া পল্লী এলাকায় স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কুমিল্লা বন বিভাগের ব্যবস্থাপনায় বৃক্ষ রোপন করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জকন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহম্মেদ ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
উপস্থিত থেকে শহীদ শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা জেলা পরিষদ, কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজ, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কুমিল্লা বন বিভাগ, কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, কুমিল্লা স্বাস্থ বিভাগ, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
কুমিল্লায় শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত
কুমিল্লায় শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত
কুমিল্লা ব্যুরো ঃজাতির পিতা শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী কুমিল্লায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর পাড় প্রস্তাবিত শেখ কামাল ক্রীড়া পল্লীতে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ক্রীড়া পল্লী এলাকায়
স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কুমিল্লা বন বিভাগের ব্যবস্থাপনায় বৃক্ষ রোপন করা হয়।কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জকন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার
ফারুক আহম্মেদ ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। উপস্থিত থেকে শহীদ শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা জেলা পরিষদ, কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজ, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কুমিল্লা বন বিভাগ, কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, কুমিল্লা স্বাস্থ বিভাগ, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত