পাঁচ বছর আগে লন্ডনে এক
আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে করা মানহানি মামলা থেকে
খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির আরো চার
নেতাকে মামলাটি থেকে খালাস দিয়েছেন আদালত।
রবিবার
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ
আদেশ দেন।
খালাস
পাওয়া অন্য নেতারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির
সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির
নেতাকর্মীদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৯
সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেছিলেন।
দীর্ঘদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন।
মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান
মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান
পাঁচ বছর আগে লন্ডনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির আরো চার নেতাকে মামলাটি থেকে খালাস দিয়েছেন আদালত। রবিবার ঢাকার
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন। খালাস পাওয়া অন্য নেতারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী। বিএনপির নেতাকর্মীদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেছিলেন। দীর্ঘদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত