মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জে গমন ইচ্ছুকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা কালেক্টরেট মসজিদের দ্বিতীয় তলায় এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ ইসলামী ফাউন্ডেশন।
কর্মশালায় ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ জামাল হুসাইনের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: সানোয়ারুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মুফতি আশরাফুল আলম, হাবের প্রতিনিধি মাওলানা সেলিম হোসাইন আজাদী, মাওলানা মনিরুজ্জামান রব্বানী, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউ (এনপিআই) এর অধ্যক্ষ ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের ডাক্তার মো: হাবিবুল্লাহ খান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন দেন। এসময় হজ্জের ডকুমেন্টরী প্রদর্শন, হজ্জ ব্যবস্থাপনা, প্রশাসনিক বিষয় উপস্থাপনা, হজ্জে ধর্মীয় বিধি নিষেধ সম্পর্কে উপস্থাপনা, স্বাস্থ্য বিষয়ক উপস্থাপনা প্রদান করা হয়।
এছাড়া হজ্জের আদব-কায়দা, নিয়ম-কানুন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে কর্মশালায় নিবন্ধিত নারী-পুরুষের শতাধিক হজ্জে গমনেচ্ছুক ব্যক্তি অংশ নেন।
পরে মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষন শেষ করা হয়।
মানিকগঞ্জে হজ্জে গমনেচ্ছুকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
মানিকগঞ্জে হজ্জে গমনেচ্ছুকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিমানিকগঞ্জে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জে গমন ইচ্ছুকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা কালেক্টরেট মসজিদের দ্বিতীয় তলায় এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ ইসলামী ফাউন্ডেশন। কর্মশালায় ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ জামাল হুসাইনের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় অতিরিক্ত
জেলা প্রশাসক মো: সানোয়ারুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মুফতি আশরাফুল আলম, হাবের প্রতিনিধি মাওলানা সেলিম হোসাইন আজাদী, মাওলানা মনিরুজ্জামান রব্বানী, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউ (এনপিআই) এর অধ্যক্ষ ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের ডাক্তার মো: হাবিবুল্লাহ খান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন দেন। এসময়
হজ্জের ডকুমেন্টরী প্রদর্শন, হজ্জ ব্যবস্থাপনা, প্রশাসনিক বিষয় উপস্থাপনা, হজ্জে ধর্মীয় বিধি নিষেধ সম্পর্কে উপস্থাপনা, স্বাস্থ্য বিষয়ক উপস্থাপনা প্রদান করা হয়। এছাড়া হজ্জের আদব-কায়দা, নিয়ম-কানুন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হয়।ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে কর্মশালায় নিবন্ধিত নারী-পুরুষের শতাধিক হজ্জে গমনেচ্ছুক ব্যক্তি অংশ নেন। পরে মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষন শেষ করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত