মাভাবিপ্রবি প্রতিনিধি :
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নবীনবরণ এবং বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা জানানো হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল হালিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাবের বর্তমান সদস্য, শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের অন্যতম সফল ইন্টার্নশিপ প্রোগ্রাম ম্যানেজমেন্ট ট্রেইনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় ও পূর্বের কমিটির সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রথমবারের মতো ক্লাবের নিজস্ব মাসকট -ক্যারিয়ন দ্য লিডার উন্মোচন করা হয়। এই মাসকটের প্রতীকী অনুপ্রেরণার রূপ। মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের মধ্যে এটি এক অনন্য সংযোজন। সবশেষে ক্যারিয়ার ক্লাবের ওয়েবসাইট উন্মোচন করা হয়, যেখানে নিয়মিত ক্যারিয়ার গাইডলাইনভিত্তিক কনটেন্ট প্রকাশের উদ্যোগ নিয়েছে ক্লাবটি।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, এই অনুষ্ঠানটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি প্রজন্মের দায়িত্ব গ্রহণের সাক্ষী। এই আয়োজনের মধ্য দিয়ে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব আবারও প্রমাণ করেছে যে, তারা শুধু একটি সংগঠন নয়, তারা ক্যারিয়ার সচেতনতা, নেতৃত্ব এবং সৃজনশীলতার এক নির্ভরযোগ্য পথপ্রদর্শকও বটে।
ক্যারিয়ার ক্লাবের নুসরাত আমিন তূর্ণা বলেন, ক্যারিয়ার ক্লাব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সচেতন হতে পারে, দক্ষতা অর্জন করতে পারে এবং নিজেদের প্রস্তুত করতে পারে। এই ক্লাব শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা, পেশাগত নৈতিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে। ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মশালা, সেমিনার, ক্যারিয়ার কাউন্সেলিং এবং ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাই। এতে আমরা জানতে পারি কীভাবে একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা যায়, নিজের আগ্রহ ও যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখে সঠিক পেশা নির্বাচন করা যায়।
মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
মাভাবিপ্রবি প্রতিনিধি :টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নবীনবরণ এবং বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা জানানো হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল হালিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাবের বর্তমান সদস্য, শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের অন্যতম সফল ইন্টার্নশিপ প্রোগ্রাম ম্যানেজমেন্ট ট্রেইনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় ও পূর্বের কমিটির সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রথমবারের মতো ক্লাবের নিজস্ব মাসকট -ক্যারিয়ন
দ্য লিডার উন্মোচন করা হয়। এই মাসকটের প্রতীকী অনুপ্রেরণার রূপ। মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের মধ্যে এটি এক অনন্য সংযোজন। সবশেষে ক্যারিয়ার ক্লাবের ওয়েবসাইট উন্মোচন করা হয়, যেখানে নিয়মিত ক্যারিয়ার গাইডলাইনভিত্তিক কনটেন্ট প্রকাশের উদ্যোগ নিয়েছে ক্লাবটি।ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, এই অনুষ্ঠানটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি প্রজন্মের দায়িত্ব গ্রহণের সাক্ষী। এই আয়োজনের মধ্য দিয়ে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব আবারও প্রমাণ করেছে যে, তারা শুধু একটি সংগঠন নয়, তারা ক্যারিয়ার সচেতনতা, নেতৃত্ব এবং সৃজনশীলতার এক নির্ভরযোগ্য পথপ্রদর্শকও বটে।ক্যারিয়ার ক্লাবের নুসরাত আমিন তূর্ণা
বলেন, ক্যারিয়ার ক্লাব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সচেতন হতে পারে, দক্ষতা অর্জন করতে পারে এবং নিজেদের প্রস্তুত করতে পারে। এই ক্লাব শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা, পেশাগত নৈতিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে। ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মশালা, সেমিনার, ক্যারিয়ার কাউন্সেলিং এবং ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাই। এতে আমরা জানতে পারি কীভাবে একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা যায়, নিজের আগ্রহ ও যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখে সঠিক পেশা নির্বাচন করা যায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত