শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা মাভাবিপ্রবির নবনিযুক্ত পরিবহন পরিচালক অধ্যাপক ড. মাহবুবুল বাশার

মাভাবিপ্রবির নবনিযুক্ত পরিবহন পরিচালক অধ্যাপক ড. মাহবুবুল বাশার

মো: হ্নদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মাহবুবুল বাশার। 

গত বুধবার (২৫ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশারকে পরিবহন পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।

নতুন পরিবহন পরিচালক হিসেবে যোগদান করে অধ্যাপক ড. মাহবুবুল বাশার বলেন, শিক্ষার্থীরা পরিবহন সম্পর্কে যেকোন অভিযোগ সরাসরি আমাদের কাছে দিতে পারবে এবং আমি যৌক্তিকভাবে সমাধান করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার পরিবহনের মাধ্যমে সেবা প্রদানের জন্য সর্বদা সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করব। 

উল্লেখ্য, অর্থনীতি  বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম লিটন  পরিবহন পরিচালকের পদ থেকে গত ২০২৪ সালের ৫ আগস্ট দায়িত্ব থেকে পদত্যাগ করার পর পরিবহন পরিচালকের পদটি শূন্য ছিল। এরপরই অধ্যাপক  ড. মাহবুবুল বাশার দায়িত্ব গ্রহণ করেন।

খুঁজুন