রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি মাভাবিপ্রবিতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

মাভাবিপ্রবিতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

মো: হৃদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মানিক শীল ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো: হুমায়ুন কবিরকে। শনিবার(২১ অক্টোবর) এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন   ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

নতুন কমিটি অনুমোদন করে এক চিঠিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হলো।

দীর্ঘ ৬ বছর পর নতুন কমিটি হওয়ায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন, রায়হান আহমেদ শান্ত, মোঃ নাজিম উদ্দিন, আসলাম হোসেন, প্রদীপ কুমার শর্মা, মারজুকুর রশীদ, জোবায়েদ্দৌলা রিওন, সোনিয়া আক্তার, সানজিদা হক স্বর্ণা, মোঃ মেহেদী হাসান খান, মেহেদী হাসান নোবেল, প্রসেনজিত চৌধুরী।



যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে, এমরান হোসেন মামুন, নাহিদুল ইসলাম হিমেল, মোঃ রানা বাপ্পী, শাওন ঘোষ, লিয়ন হোসেন, এ. এইচ. এম. অপু হোসেনকে।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে, এ. এফ. এম. সাজ্জাদুল ইসলাম সম্রাট, আবিদুর রহমান, রাফিউল হাসান, কামরুজ্জামান শতাব্দী, রকিবুল হাসান রকি, ফেরদৌস শিকদার, মোহাম্মদ উল্লাহ রাব্বু মিয়া, সাদিক ইকবাল সামলকে।

খুঁজুন