টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) গণিত বিভাগের বিভাগীয় সংগঠন ‘ম্যাথ ক্লাব’-এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ১৩ অক্টোবর (সোমবার) ক্লাবের সভাপতি ও বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. পিনাকী দে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করেন। নবগঠিত কমিটিতে গণিত বিভাগের শিক্ষার্থী মো. মনির হোসেন সহ-সভাপতি (ভিপি) এবং শাহরিয়ার আহমেদ শান্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ: মরিয়ম আক্তার নিশু, ইভেন্ট ব্যবস্থাপনা পর্যবেক্ষক: ফজলে রাব্বি, ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ সাকিবুল আলম এবং প্রচার সম্পাদক: আবদুল্লাহ।
সহ-সভাপতি মো. মনির হোসেন বলেন, “মাভাবিপ্রবি ম্যাথ ক্লাবের নতুন কমিটির সহ-সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল সম্মান ও অনুপ্রেরণার বিষয়। বর্তমান আধুনিক বিশ্বে গণিত শুধু সংখ্যা নয়, এটি যুক্তি, সৃজনশীলতা ও একাগ্রতার প্রতীক। আমি বিশ্বাস করি, এই ক্লাব হবে সেই আলোকবর্তিকা, যা গণিতের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেবে পুরো ক্যাম্পাসে। ক্লাবের সকল সদস্য এবং বিভাগের সিনিয়র-জুনিয়র সবাইকে নিয়ে আমরা একসাথে ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ শান্ত বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ম্যাথ ক্লাব সবসময় যুক্তি, জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা ও অনুপ্রেরণার জায়গা তৈরি করে আসছে। আমি সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বাস করি, প্রত্যেক সদস্যের অংশগ্রহণ ও একাগ্রতা আমাদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। আমরা শুধু গণিত নয়, সহযোগিতা, নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের দিকেও এগিয়ে যেতে চাই। সবার ভালোবাসা ও সহযোগিতায় আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই।”