শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা মাভাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুলাই

মাভাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুলাই

মো: হ্নদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবষের্র প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ ও বি ফার্ম কোর্সের ক্লাস আগামী ২২ জুলাই, ২০২৪  (সোমবার)  থেকে শুরু হতে যাচ্ছে।

মাভাবিপ্রবি গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনের কাছে বলেন, নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশনের তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে সকল বিভাগের ক্লাস শুরু হবে ২২ জুলাই।

ক্যাম্পাসে সরেজমিনে ঘুরে দেখা যায় যে, নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসের মেস ভাড়া করা শুরু করেছেন। অনেকেই ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস  ঘুরে দেখছেন। নতুন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হতে শুরু করেছে। 

খুঁজুন