শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা মাভাবিপ্রবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি

মাভাবিপ্রবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি

‎মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শূন্য আসন পূরণের জন্য সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন বিভাগে মোট ১৪টি শূন্য আসন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আগামী ২৫ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার চলবে। সাক্ষাৎকারের স্থান নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস’ কমপ্লেক্স।

‎সাক্ষাৎকার শেষে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় বরাদ্দের ফল ২৬ আগস্ট সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ২৭ ও ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে কোনোভাবেই ভর্তি হওয়ার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‎সাক্ষাৎকারে অংশ নিতে শিক্ষার্থীদের সঙ্গে আনতে হবে পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ডের মূল কপি, এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, জাতীয় পরিচয়পত্র (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) এবং এসএসসি ও এইচএসসি নম্বরপত্রের মূল কপি।

‎ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://mbstu.ac.bd/admission/) পাওয়া যাবে।

খুঁজুন