মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে “Tex Quiz – 01” শীর্ষক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে টেক্সটাইল ক্লাব।
সোমবার (২৬ মে) দুপুর ২টায় বিভাগের নির্ধারিত কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে টেক্সটাইল বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি অত্যন্ত উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতাটি দুইটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল — সিনিয়র ও জুনিয়র। প্রতিটি ক্যাটাগরি থেকে সেরা তিনজন করে মোট ছয়জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। কুইজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বপূর্ণ শাখা যেমন— স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং ও গার্মেন্টস সংক্রান্ত বিষয়ে প্রশ্ন রাখা হয়।
অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে এবং তাদের মধ্যে পেশাগত মনোভাব গড়ে তোলে।”
টেক্সটাইল ক্লাবের সভাপতি সাকিব বলেন,Tex Quiz – 01 আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান চর্চার সুযোগ করে দিয়েছি। তারা খুব উৎসাহ নিয়ে অংশ নিয়েছে, যা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে চাই, যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়।
টেক্সটাইল ক্লাবের সাধারণ সম্পাদক রাকিব বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সাফল্যের মূল ভিত্তি। আমরা চাই তারা নিয়মিতভাবে এ ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করুক।
টেক্সটাইল ক্লাবের সহ-সভাপতি মো. হ্নদয় হোসেন বলেন,“Tex Quiz – 01 ছিল আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের জন্য উৎসাহিত করেছে।”
উল্লেখ্য, টেক্সটাইল ক্লাব বস্ত্র প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, পেশাদারিত্বের উন্নয়ন, উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মাভাবিপ্রবিতে টেক্সটাইল ক্লাবের উদ্যোগে “Tex Quiz – 01” অনুষ্ঠিত
মাভাবিপ্রবিতে টেক্সটাইল ক্লাবের উদ্যোগে “Tex Quiz – 01” অনুষ্ঠিত
মাভাবিপ্রবি প্রতিনিধি :মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে “Tex Quiz – 01” শীর্ষক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে টেক্সটাইল ক্লাব।সোমবার (২৬ মে) দুপুর ২টায় বিভাগের নির্ধারিত কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে টেক্সটাইল বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি অত্যন্ত উৎসবমুখর হয়ে ওঠে।প্রতিযোগিতাটি দুইটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল — সিনিয়র ও জুনিয়র। প্রতিটি ক্যাটাগরি থেকে সেরা তিনজন করে মোট ছয়জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। কুইজে টেক্সটাইল
ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বপূর্ণ শাখা যেমন— স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং ও গার্মেন্টস সংক্রান্ত বিষয়ে প্রশ্ন রাখা হয়।অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে এবং তাদের মধ্যে পেশাগত মনোভাব গড়ে তোলে।”টেক্সটাইল ক্লাবের সভাপতি সাকিব বলেন,Tex Quiz – 01 আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান চর্চার সুযোগ করে দিয়েছি। তারা খুব উৎসাহ নিয়ে অংশ নিয়েছে, যা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে চাই, যাতে
সবার অংশগ্রহণ নিশ্চিত হয়।টেক্সটাইল ক্লাবের সাধারণ সম্পাদক রাকিব বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সাফল্যের মূল ভিত্তি। আমরা চাই তারা নিয়মিতভাবে এ ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করুক।টেক্সটাইল ক্লাবের সহ-সভাপতি মো. হ্নদয় হোসেন বলেন,“Tex Quiz – 01 ছিল আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের জন্য উৎসাহিত করেছে।”উল্লেখ্য, টেক্সটাইল ক্লাব বস্ত্র প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, পেশাদারিত্বের উন্নয়ন, উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত