তথ্য ও প্রযুক্তি-ভিত্তিকে একটি কর্পোরেট সংস্থার অনুষ্ঠানের আয়োজন ছিল হোটেলে। সেখানে মদ খাইয়ে এক তরুণীকে গণধর্ষণ করেন তারই সহকর্মীরা। গণধর্ষণের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গে, চীনার পার্কের।
চীনার পার্কের একটি অভিজাত হোটেল ভাড়া নিয়ে অনুষ্ঠান চলছিল। অভিযোগ, গত ১১ জুনের ওই অনুষ্ঠানের ফাঁকেই হোটেলের একটি কক্ষে এক তথ্যপ্রযুক্তি নারী কর্মীকে গণধর্ষণ করেন তার সহকর্মীরা। এর আগে তাকে মদ খাইয়ে অচেতন করে দেওয়া হয় বলেও অভিযোগ।
স্থানীয় পুলিশের কাছে ওই গণধর্ষণের অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত তরুণী। তার দেওয়া বয়ানে পুলিশ জানতে পেরেছে, গত শনিবার বাগুইআটি থানার চীনার পার্কের ওই হোটেলের ষষ্ঠ তলায় চলছিল কর্পোরেট পার্টি।
পার্টির জন্য হোটেলের গোটা ফ্লোরই ভাড়া নিয়েছিল সংস্থাটি। তরুণীর বর্ণনা অনুযায়ী, অফিস পার্টিতে তার এক সহকর্মী ও বন্ধু ভুল বুঝিয়ে একটি কক্ষে নিয়ে যায় তাকে। সেখানেই মদ খাইয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন দুই সহকর্মী।
এফআইআরে তিনি ওই দুই সহকর্মীর নামও জানিয়েছেন তিনি। পুলিশ ওই অভিযোগ পাওয়ার পর এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা প্রত্যেকেই ওই তথ্যপ্রযুক্তি সংস্থারই কর্মী এবং ওই তরুণীল সহকর্মী বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের বৃহস্পতিবার (১৬ জুন) আদালতে তোলার কথা রয়েছে।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। গোপন জবানবন্দি দেওয়ার জন্য তাকেও বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়া হবে। পুলিশ ওই ঘটনায় হোটেলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছে। তারা জানিয়েছে, পার্টির সময় তরুণীকে হোটেলের ৬০২ নম্বর কক্ষে ঢুকতে দেখেছিলেন তারা ।
সূত্র : আনন্দবাজার
মদ খাইয়ে তরুণীকে ধর্ষণ সহকর্মীদের
মদ খাইয়ে তরুণীকে ধর্ষণ সহকর্মীদের
তথ্য ও প্রযুক্তি-ভিত্তিকে একটি কর্পোরেট সংস্থার অনুষ্ঠানের আয়োজন ছিল হোটেলে। সেখানে মদ খাইয়ে এক তরুণীকে গণধর্ষণ করেন তারই সহকর্মীরা। গণধর্ষণের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গে, চীনার পার্কের।চীনার পার্কের একটি অভিজাত হোটেল ভাড়া নিয়ে অনুষ্ঠান চলছিল। অভিযোগ, গত ১১ জুনের ওই অনুষ্ঠানের ফাঁকেই হোটেলের একটি কক্ষে এক তথ্যপ্রযুক্তি নারী কর্মীকে গণধর্ষণ করেন তার সহকর্মীরা। এর আগে তাকে মদ খাইয়ে অচেতন করে দেওয়া হয় বলেও অভিযোগ।স্থানীয় পুলিশের
কাছে ওই গণধর্ষণের অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত তরুণী। তার দেওয়া বয়ানে পুলিশ জানতে পেরেছে, গত শনিবার বাগুইআটি থানার চীনার পার্কের ওই হোটেলের ষষ্ঠ তলায় চলছিল কর্পোরেট পার্টি।পার্টির জন্য হোটেলের গোটা ফ্লোরই ভাড়া নিয়েছিল সংস্থাটি। তরুণীর বর্ণনা অনুযায়ী, অফিস পার্টিতে তার এক সহকর্মী ও বন্ধু ভুল বুঝিয়ে একটি কক্ষে নিয়ে যায় তাকে। সেখানেই মদ খাইয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন দুই সহকর্মী।এফআইআরে তিনি ওই দুই সহকর্মীর নামও জানিয়েছেন তিনি। পুলিশ ওই অভিযোগ পাওয়ার
পর এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা প্রত্যেকেই ওই তথ্যপ্রযুক্তি সংস্থারই কর্মী এবং ওই তরুণীল সহকর্মী বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের বৃহস্পতিবার (১৬ জুন) আদালতে তোলার কথা রয়েছে।পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। গোপন জবানবন্দি দেওয়ার জন্য তাকেও বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়া হবে। পুলিশ ওই ঘটনায় হোটেলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছে। তারা জানিয়েছে, পার্টির সময় তরুণীকে হোটেলের ৬০২ নম্বর কক্ষে ঢুকতে দেখেছিলেন তারা । সূত্র : আনন্দবাজার
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত