শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি মির্জাগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আশ্রাফ প্যালেস ভবনে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশ্রাফ আলী হাওলাদার। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির ১নং সদস্য মোঃ মোবারক আলী মুন্সি, যুগ্ম-আহ্বায়ক মো.জাহাঙ্গীর হোসেন ফরাজী, মো.আনোয়ার হোসেন সিকদার, মো. আসাদুজ্জামান মনির, উপজেলা যুবদলের আহবায়ক মো.গাজী রাসেদ শামস,মো. নাশির উদ্দিন হাওলাদার, যুগ্ন-আহবায়ক মোঃ ফেরদৌস হাসান সৌরভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। 

খুঁজুন