কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ ঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় নব-নির্মিত উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম লোটাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম শহীদ।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মো. সোহেলসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এই বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম মহাসিন মৃধা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা যুবলীগের সহ-সভাপতি মো.জাহাঙ্গীর সিকদার,মো. জহির উদ্দিন মিয়া লিটু,যুগ্ন-সম্পাদক শাহানুর রহমান সুজন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাক মোঃ শফিকুল ইসলাম মহসিন মৃধাসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দের আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে উপজেলা সদরস্থ সুবিদখালী থেকে মনোহরখালী পায়রাকুঞ্জ ফেরীঘাট পর্যন্ত ও আশপাশের এলাকায় তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে। জেলা নেতৃবৃন্দ ও পদপ্রত্যাশীদের ছবিসহ এসব ব্যানারে কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে। বর্ধিত সভা শুরুর পূর্ব থেকেই অনুষ্ঠানস্থলে পদ প্রত্যাশীদের নেতৃত্বে পৃথক পৃথক মিছিলে নেতা-কর্মীদের ¯ মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদের সামনের এলাকা। এসময় জেলা নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থলে পৌঁছলে পদ প্রত্যাশী নেতা-কর্মীরা তাদেরকে ফুল ছিটিয়ে বরন করে নেন।
সভায় প্রধান অতিথি পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগকে সুসংগঠিত করতে হবে। যুবলীগের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। বর্ধিত সভা ও জেলা নেতাদের এ সফরের উদ্দেশ্য তৃণমূল বা ওয়ার্ড পর্যায়ে যুবলীগের পরিচ্ছন্ন নেতাদের তুলে আনা ও সাংগঠনিক ভীত শক্তিশালী করা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সেই নির্দেশনা দিয়েছেন। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
জানা গেছে, ২০১৭ সালে উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম লোটাসকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম মহাসিন মৃধাকে সাধারন সম্পাদক করে উপজেলা যুবলীগের কমিটি দেওয়া হয়।
মির্জাগঞ্জে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মির্জাগঞ্জে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ ঃব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় নব-নির্মিত উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম লোটাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম শহীদ। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মো. সোহেলসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এই বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম মহাসিন মৃধা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী
জেলা যুবলীগের সহ-সভাপতি মো.জাহাঙ্গীর সিকদার,মো. জহির উদ্দিন মিয়া লিটু,যুগ্ন-সম্পাদক শাহানুর রহমান সুজন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাক মোঃ শফিকুল ইসলাম মহসিন মৃধাসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দের আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে উপজেলা সদরস্থ সুবিদখালী থেকে মনোহরখালী পায়রাকুঞ্জ ফেরীঘাট পর্যন্ত ও আশপাশের এলাকায় তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে। জেলা নেতৃবৃন্দ ও পদপ্রত্যাশীদের ছবিসহ এসব ব্যানারে কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে। বর্ধিত সভা শুরুর পূর্ব থেকেই অনুষ্ঠানস্থলে পদ প্রত্যাশীদের নেতৃত্বে পৃথক পৃথক মিছিলে নেতা-কর্মীদের ¯ মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদের সামনের এলাকা। এসময় জেলা নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থলে পৌঁছলে পদ প্রত্যাশী নেতা-কর্মীরা
তাদেরকে ফুল ছিটিয়ে বরন করে নেন।সভায় প্রধান অতিথি পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগকে সুসংগঠিত করতে হবে। যুবলীগের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। বর্ধিত সভা ও জেলা নেতাদের এ সফরের উদ্দেশ্য তৃণমূল বা ওয়ার্ড পর্যায়ে যুবলীগের পরিচ্ছন্ন নেতাদের তুলে আনা ও সাংগঠনিক ভীত শক্তিশালী করা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সেই নির্দেশনা দিয়েছেন। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করছি। জানা গেছে, ২০১৭ সালে উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম লোটাসকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম মহাসিন মৃধাকে সাধারন সম্পাদক করে উপজেলা যুবলীগের কমিটি দেওয়া হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত