শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি মোরেলগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

মোরেলগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।  

 সোমবার বিকেলে মিম কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জমান মনির।  

উপজেলা তাঁতীদলের সভাপতি মো. দুলাল শিকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতীদলের সভাপতি মো. বেল্লাল হোসেন, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি মো. মারুফ হোসেন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মিঠু,  জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন তালুকদার, জিউধরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন খানস উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  এ সময় ড. কাজী মনিরুজ্জমান মনির বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা চলাকালে অনুমতি না নেওয়ার অভিযোগে আলোচনা সভা না করে শুধু দোয়া অনুষ্ঠান করার অনুমতি দিয়ে চলে যান এবং দ্রুত আলোচনা বন্ধ করতে বলেন পুলিশ বলে কাজী মনিরের অভিযোগ।

এর পূর্বে কাজী মনিরুজ্জামান মনির মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রয়াত হারুন অর রশীদ দাদু’র কবর জিয়ারত করেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

খুঁজুন