শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি মুন্সীগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে তালা

মুন্সীগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে তালা

বিএনপির দাবি, শনিবার থানারপুল এলাকার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের কর্মীরা তালা ঝুলিয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী ও বিএনপির নেতাকর্মীদের মারধরের প্রতিবাদ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন।

 কার্যালয়ের অফিস সহকারী মো. দেলোয়ার  বলেন, বিকেল দিকে পার্টি অফিসে খুলতে যাই। পরে পার্টি অফিসের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে দেখে আমি সেখান থেকে চলে আসি। সন্ধ্যায় গিয়ে দেখি অফিস তালা দেওয়া।

বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রতন দাবি করেন, শাসক গোষ্ঠী তাদের দলীয় কার্যালয়ে তালা মেরেছে। 

তিনি বলেন, নেতাদের সঙ্গে আলোচনা শেষে তারা একটি সংবাদ সম্মেলন করবেন 

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, বিএনপি ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার  করছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুজ্জামান বলেন, এই ঘটনাটি শুনতে পেরেছি। তবে এ বিষয়ে বিএনপির কোনো নেতাকর্মীরা আমাদের কাছে অভিযোগ করেনি।

খুঁজুন