নেত্রকোনা প্রতিনিধি::
নেত্রকোনায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীরা পদযাত্রা ও জেলা প্রশাসক হাতে স্মারক লিপি প্রদান করেছে।
রবিবার(১৪ জুলাই) বেলা ১২ টার দিকে নেত্রকোনায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীরা প্রেসক্লাব মোড় থেকে পদযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে।
পরবর্তীতে চলমান কোটা বৈষম্য নিরসনে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরী অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রায় শতাধিক শিক্ষার্থীর পক্ষে ৫ জন গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ শিক্ষার্থীদের হাত থেকে স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারক লিপি প্রদান কালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমন্বয়কারী মো রাজিব মিয়া ও অন্যান্য কলেজের পক্ষে আদনান সামি নেতৃত্ব দেন।
এর আগে পদযাত্রাকালে শহরে জ্যামের সৃষ্টি হয়েছে।
এদিকে বেশি শিক্ষার্থী এক সাথে জড়ো না হতে পারে সেজন্য পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে।
উল্লেখ্য সারা দেশের কোটা আন্দোলনের বিভিন্ন কর্মসূচীর পালনের লক্ষ্যে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিনের কর্মসূচি পালন করে যাচ্ছে।
নেত্রকোনায় আন্দোলনরত শিক্ষার্থীদের পদযাত্রা ও স্মারক লিপি প্রদান
নেত্রকোনায় আন্দোলনরত শিক্ষার্থীদের পদযাত্রা ও স্মারক লিপি প্রদান
নেত্রকোনা প্রতিনিধি::নেত্রকোনায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীরা পদযাত্রা ও জেলা প্রশাসক হাতে স্মারক লিপি প্রদান করেছে। রবিবার(১৪ জুলাই) বেলা ১২ টার দিকে নেত্রকোনায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীরা প্রেসক্লাব মোড় থেকে পদযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে।পরবর্তীতে চলমান কোটা বৈষম্য নিরসনে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরী
অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রায় শতাধিক শিক্ষার্থীর পক্ষে ৫ জন গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসক শাহেদ পারভেজ শিক্ষার্থীদের হাত থেকে স্মারকলিপি গ্রহণ করেন।স্মারক লিপি প্রদান কালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমন্বয়কারী মো রাজিব মিয়া ও অন্যান্য
কলেজের পক্ষে আদনান সামি নেতৃত্ব দেন। এর আগে পদযাত্রাকালে শহরে জ্যামের সৃষ্টি হয়েছে।এদিকে বেশি শিক্ষার্থী এক সাথে জড়ো না হতে পারে সেজন্য পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। উল্লেখ্য সারা দেশের কোটা আন্দোলনের বিভিন্ন কর্মসূচীর পালনের লক্ষ্যে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিনের কর্মসূচি পালন করে যাচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত