শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নিজেকে স্মার্ট শিক্ষক হিসেবে প্রস্তুত করার পর শিক্ষার্থীদের স্মার্ট শিক্ষা গ্রহণে প্রস্তুত করবেন উল্লেখ করে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, শিক্ষক ডিজিটাল প্রযুক্তির সাথে স্বাচ্ছন্দ্যবোধ না করলে শিক্ষার্থীদের স্মার্টলি শিক্ষা দান করতে পারবেন না। এসময় তিনি শিক্ষকদের তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের আহবান জানান। শনিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলায় চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও শিক্ষকের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তবে তিনি।
খাদ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসাথে ৩৭ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেন। তার সুযোগ্য কন্যা পরবর্তীতে প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন। এসময় নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি শিক্ষকদের প্রতি বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার উদাত্ত আহবান জানান।
তিনি বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মানেও তাঁরা অগ্রণী ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তিনি সেটি বাস্তবায়ন করেছেন।দেশের মানুষ এখন ডিজিটাল সকল সেবা প্রত্যন্ত অঞ্চলে বসে গ্রহণ করতে পারছেন।
নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক মাহবুবুর রহমান, নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
নিজেকে স্মার্ট শিক্ষক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান
নিজেকে স্মার্ট শিক্ষক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নিজেকে স্মার্ট শিক্ষক হিসেবে প্রস্তুত করার পর শিক্ষার্থীদের স্মার্ট শিক্ষা গ্রহণে প্রস্তুত করবেন উল্লেখ করে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, শিক্ষক ডিজিটাল প্রযুক্তির সাথে স্বাচ্ছন্দ্যবোধ না করলে শিক্ষার্থীদের স্মার্টলি শিক্ষা দান করতে পারবেন না। এসময় তিনি শিক্ষকদের তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের আহবান জানান। শনিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলায় চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও শিক্ষকের
করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তবে তিনি।খাদ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসাথে ৩৭ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেন। তার সুযোগ্য কন্যা পরবর্তীতে প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন। এসময় নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি শিক্ষকদের প্রতি বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার উদাত্ত আহবান জানান। তিনি বলেন, মহান স্বাধীনতা
সংগ্রামে শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মানেও তাঁরা অগ্রণী ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তিনি সেটি বাস্তবায়ন করেছেন।দেশের মানুষ এখন ডিজিটাল সকল সেবা প্রত্যন্ত অঞ্চলে বসে গ্রহণ করতে পারছেন।নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক মাহবুবুর রহমান, নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত